বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তর মহকুমার অন্তর্গত আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য  সংরক্ষিত আসন। এই কেন্দ্রটি বোলপুর লোকসভা আসনের অন্তর্গত এবং আউশগ্রাম–১ ও আউশগ্রাম–২ ব্লক এবং গুসকরা পৌরসভা নিয়ে গঠিত।

১৯৫১ সালে প্রতিষ্ঠার পর থেকে আউশগ্রাম ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। ১৯৬৭ থেকে ২০১১ পর্যন্ত টানা ১২ বার এই কেন্দ্রটি দখলে রেখেছিল বামফ্রন্ট। তবে গত এক দশকে রাজনৈতিক চিত্র বদলেছে।২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডার বামেদের দুর্গের পতন ঘটিয়ে জয়ী হন। তিনি সিপিএম প্রার্থী বাসুদেব মেটেকে ৬,২৫২ ভোটে হারান। ২০২১ সালে তিনি আবার জয়ী হন এবং বিজেপির কলিতা মাজিকে ১১,৮১৫ ভোটে পরাজিত করেন।

শহর ও গ্রাম মিশ্রিত কেন্দ্রটিতে বামেদের ভোটব্যাঙ্কে দ্রুত ধস নেমেছে। ২০১১ সালে যেখানে সিপিএমের ভোট ছিল ৫২ শতাংশের বেশি, সেখানে ২০২১ সালে তা নেমে আসে মাত্র ৯.৪০ শতাংশে। অন্যদিকে বিজেপির ভোট বেড়ে ৪০ শতাংশের বেশি হয়েছে, যা এই আসনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় ২.৫ লক্ষ। তফসিলি জাতি ভোটার প্রায় ৩৬ শতাংশ, তফসিলি জনজাতি প্রায় ১২ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ৩১ শতাংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি শক্তি বাড়ালেও তৃণমূল এখনও এগিয়ে রয়েছে। বাম–কংগ্রেস যদি কিছু ভোট পুনরুদ্ধার করতে পারে, তাহলে ২০২৬ সালের আউশগ্রাম বিধানসভা নির্বাচনে সমীকরণ বদলাতে পারে।

এক নজরে ২০২১ সালে আউশগ্রাম বিধানসভা  কেন্দ্রের ফলাফল

          নাম                                দল                       ভোট সংখ্যা

অভেদানন্দ থান্ডার            তৃণমূল  কংগ্রেস              ১০০৩৯২

কলিতা মাজি                          বিজেপি                       ৮৮৫৭৭

চঞ্চল কুমার মাজি              সিপিআই(এম)               ২০৩৯৯

 

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর