দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীরামপুরের নামই বদলে দিল বিজেপি, সভায় নাম বিভ্রাট তুলে ধরল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি:‌ বারবার নানা বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বিজেপি। সেটা তথ্যের দিক থেকে শুরু করে নামের ক্ষেত্রেও। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘‌বঙ্কিম দা’‌ বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী। আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় কবিগুরুর নাম শোনা গিয়েছিল, রবীন্দ্রনাথ সান্যাল বলে। বন্দেমাতরম গানটি নাকি পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল। ক্ষুদিরাম নাকি সন্ত্রাসবাদী। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশদের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিল। এমনকী বিশ্বকবির জন্যই নাকি দেশ ভাগ হয়েছিল। এমন সব শোনা গিয়েছিল। এবার নিজেদের সভাতেই খোদ জায়গার নাম ভুল লিখল।

এদিকে এই ভুল তুলে ধরে ভিডিও করে তৃণমূল কংগ্রেস। তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির পরিবর্তন জনসভায় শ্রীরামপুরের নাম বিভ্রাট হয়ে দাঁড়াল—‘‌শ্রীরীমপুর’‌। এই নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তুমুল সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। আর শ্রীরামপুরে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। জনসভারও আয়োজন করা হয়। তাতে ছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দলীয় অনুষ্ঠান মঞ্চ থেকে রেল প্রকল্পের জমি নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের কথা উল্লেখ করেন। তখন তাঁর মাথার উপরই ভুল বানান লেখা দেখা যায়।

 

অন্যদিকে ভুল বানান লেখার জেরে জায়গার নাম পাল্টে গেল। শ্রীরামপুর হয়ে গেল শ্রীরীমপুর। অথচ সেটা প্রকাশ্যে চলে এলেও বিজেপি নেতা–কর্মীরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু এটাই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই অনুষ্ঠান মঞ্চের ব্যানার নিয়েই হই–হট্টগোল শুরু হয়ে গিয়েছে। কারণ শ্রীরামপুর জায়গাটির সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। সেখানে জায়গার নামের বানান ভুল। শ্রীরামপুরের বদলে লেখা হয়েছে ‘শ্রীরীমপুর’। যা নিয়ে সোচ্চার তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তৃণমূল কংগ্রেস বিঁধেছে বিজেপিকে। তৃণমূলের দাবি, ‘শ্রীরামপুর হল শ্রীরীমপুর, বিজেপি মানেই অশিক্ষা ভরপুর!’

তাছাড়া কদিন আগে দেশের প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির কর্তব্যপথের অনুষ্ঠানে মাতঙ্গিনী হাজরা হয়ে গিয়েছিলেন ‘মাতাগিনী’। তার ফলে একাধিকবার বিজেপির বিরুদ্ধে মনীষীদের অপমানের অভিযোগ উঠেছে। শনিবার আবার আলিপুরদুয়ারে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে নিজেদের নেতার নাম গুলিয়ে ফেলেন বিজেপির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশিকান্ত প্রামাণিক বলে উল্লেখ করেন। আর ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের পদবি উচ্চারণ করেন ‘বমন’ বলে। সেখানে শ্রীরামপুর তো শ্রীরীমপুর হতেই পারে। এমনই বলছে তৃণমূল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ