নৈহাটিতে বিজেপির বাজি ‘বঙ্কিমদা’র বংশধর, তবুও এগিয়ে তৃণমূলের সন‍ৎ দে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বন্দেমাতরম’ স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত নৈহাটিতে এবার ‘হাইভোল্টেজ’ লড়াই হতে চলেছে। একসময়ে চটকলের শহর হিসাবে পরিচিত ভূমে বিজেপির বাজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’র বংশধর। অন্যদিকে বিদায়ী বিধায়কের উপরে ফের ভরসা রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মূলত এই দুজনের মধ্যে মূল লড়াই। দীর্ঘদিন ধরে লালদুর্গ হিসাবে পরিচিত নৈহাটিতে আজকের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সিপিআইএম। জামানত বাঁচানোর লড়াইয়ে নেমেছেন স্বঘোষিত ‘সর্বহারা’র দলের প্রার্থী। 

১৯৫১ সাল থেকে নৈহাটিতে বিধানসভা ভোট হয়ে আসছে। একসময় কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে ক্ষমতার পালাবদল হলেও ২০১১ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এখানে ধারাবাহিকভাবে জয়ী হয়ে আসছে। তৃণমূল নেতা পার্থ ভৌমিক ২০১১, ২০১৬ ও ২০২১ সালে টানা তিনবার জয়ী হন। ২০২৪ সালে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয় এবং উপনির্বাচনে তৃণমূলের সনৎ দে বিজেপির প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন।তবে গত কয়েক বছরে বিজেপি এই কেন্দ্রে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে এবং লোকসভা ভোটেও তাদের ভোটের হার বৃদ্ধি পেয়েছে।

নৈহাটি মূলত একটি শিল্পাঞ্চল, যেখানে জুট মিল ও ছোট কারখানাগুলো অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ভাল রেল ও সড়ক যোগাযোগের কারণে কলকাতার সঙ্গে এই শহরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।  একসময়ে বাঙালি অধ্যুষিত এই এলাকায় গত কয়েক দশক ধরে অবাঙালি জনসংখ্যার বৃদ্ধি উল্লেখযোগ্য। মূলত মজদুর কিংবা শ্রমিক হিসাবে উত্তরপ্রদেশ-বিহার থেকে এসে ডেরা বেঁধেছেন তারা। মূলত কট্টর ধর্মান্ধ এই অবাঙালিরাই বিজেপির বড় শক্তি। বঙ্কিমের বংশধর বিজেপি প্রার্থী আশায় বুক বেঁধেছেন, এই অবাঙালি ভোটার কুলের উপর ভরসা করে। তৃণমূল প্রার্থী সন‍ৎ দে খেলার মাঠের মানুষ। গত উপনির্বাচনে নজিরবিহীনভাবেই তাঁকে জেতানোর ডাক দিয়েছিল বাঙালির আবেগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কলকাতার তিন প্রধানের শীর্ষ কর্তারা। ভোটের ময়দানে এবারেও প্রতিপক্ষকে গুনে গুনে গোল দিয়ে ধরাশায়ী করার ব্যাপারে আশাবাদী শাসকদলের প্রার্থী। 

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর নৈহাটি বিধানসভা  কেন্দ্রের ফলাফল

          নাম                                   দল                            ভোট সংখ্যা

     পার্থ ভৌমিক                    তৃণমূল কংগ্রেস                     ৭৭৭৫৩

     ফাল্গুনী পত্র                         বিজেপি                              ৫৮৮৯৮

ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায়      সিপিআই(এম)                        ১৫৮২৫

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা