সিউড়ি আদালতে ফের হুমকি মেল, তৎপর বম্ব স্কোয়াড, খালি করা হল কোর্ট চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি:আবারো বোমাতঙ্ক মেল সিউড়ি জেলা আদালতে । সোমবার সিউড়ি বার কাউন্সিলরের ভোটের মধ্যেই আদালতে হুমকি মেল ঘিরে চাঞ্চল্য সিউড়ি জেলা আদালতে(Siuri Court) ।ইতিমধ্যে আদালত খালি করে সেখানে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড(Bomb Squard)। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। আজ জেলা বিচারকের কাছে একটি মেল মারফত জানানো হয় আদালতে বোমাতঙ্কের ঘটনা। এই নিয়ে দ্বিতীয় বার এই রকম হুমকী মেল আসে আদালতে । যদিও এই রকম মেল পেয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন বলে দাবি সরকারি আইনজীবী মলয় মুখার্জী।

এর সঙ্গে জামাত যোগ আছে বলে অভিযোগ বিজেপির। বার বার এই ধরনের বোমাতঙ্ক মেল আসায় আইনজীবী থেকে সাধারন মানুষ যেমন আতঙ্কিত, তেমনি এই ঘটনায় বিচারপ্রার্থীদের বিচার পেতে সমস্যা হচ্ছে বলেও দাবি। আইনজীবী মলয় মুখোপাধ্যায়ের দাবি, এই নিয়ে দ্বিতীয় বার হুমকি-mail এল। এবারের মেলে স্পষ্ট বলা হয়েছে তামিলনাড়ুর মতো হালকা হিসেবে ব্যাপারটি নেবেন না এতে কিন্তু বড় অঘটন করতে পারে যেকোনো মুহূর্তে।

এই হুমকি মেল পাঠানোর ঘটনায় শিলিগুড়ি সীমান্ত এলাকা থেকে একজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে পরপর দুবার সিউড়ি জেলা আদালতে হুমকি মেল এল। এবার মেল কোথা থেকে পাঠানো হয়েছে তা চিহ্নিত করতে তৎপর হয়েছে সাইবার ক্রাইম দফতরের অফিসাররা।বার কাউন্সিলের নির্বাচনের দিন কেন এই হুমকি মেল এল তা পুলিশকে তদন্ত করে দেখতে হবে। পর পর দুবার একই ঘটনা ঘটলো।কারা এর সঙ্গে যুক্ত তা পুলিশকে জানাতে হবে এমনটাই দাবি করেছেন সিউড়ি আদালতের আইনজীবীরা। এই ঘটনা দিয়ে যারা যুক্ত তাদের গ্রেফতার করে বীরভূমবাসীর মনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, দাবি আইনজীবীদের।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট