‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’, ধর্নামঞ্চে রবীন্দ্রসঙ্গীতে গলা মেলালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার আজ চতুর্থ দিন। মঞ্চে যেমন তিনি বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন, তেমনই রবীন্দ্র সঙ্গীত সহ বিভিন্ন গানেও তাঁকে অন্যদের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে।

সোমবার ধর্নার চতুর্থ দিনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জুন মালিয়ার পাশে বসে রবীন্দ্রসঙ্গীতে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে তখন বাজছে ‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’। মাইক হাতে নিয়ে গলা মেলালেন তিনিও। ‘হারে রে রে….ছেড়ে দেরে দেরে’ গানেও গলা মেলাতে শোনা গিয়েছে তাঁকে। তাঁকে গাইতে বলা হলে নিজেই বলেন, ইচ্ছে হলেই গান ধরবেন তিনি। ছোটোবেলায় গানের স্কুলে ভর্তির পরেই এই গানটি প্রথম শিখেছিলেন তিনি। সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা প্রমাণিত হয় বারবার। আদিবাসী নৃত্যগীতির সঙ্গে নিজেকে যুক্ত করা, কবিতা লেখা সবকিছু তারই প্রতিফলন।

ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ দেওয়ার প্রতিবাদে রবিবার ধর্মতলার ধর্না মঞ্চে ধামসা বাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের তালে পা মেলালেন আদিবাসী তরুণীদের সঙ্গে। তিনি যে আদিবাসীদের সঙ্গে আছেন বহু বছর ধরে এবং তাঁদের উন্নয়ন করে গিয়েছেন সেটাই নাচের তালে বার্তা দিয়েছেন। ধর্নামঞ্চের চতুর্থদিনেও গানের সুরে তাল মিলিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী (PM) থেকে শুরু করে বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা সমালোচনা করেন। একযোগে বিজেপি ও কমিশনকে নিশানা করেছেন তিনি।

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার