শিবাজি পার্কে লতার স্মৃতিসৌধ চায় বিজেপি

গত রবিবার গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। ঘড়ির কাঁটায় সকাল ৮ টা আচমকাই থেমে যায় কিন্নরকণ্ঠ। সারাজীবনের জন্য বন্ধ হয়ে গেল সেই সুরেলা সুর

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। ঘড়ির কাঁটায় সকাল ৮ টা আচমকাই থেমে যায় কিন্নরকণ্ঠ। সারাজীবনের জন্য বন্ধ হয়ে গেল সেই সুরেলা সুর। রবিবারই গোটা দেশকে কাঁদিয়ে চিরতরের জন্য নক্ষত্রলোকে গমন করেছেন লতা মঙ্গেশকর। রবিবারই মুম্বইয়ের শিবাজি পার্কে লতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর প্রবাতপ্রতিম তথা ভারতরত্ন লতার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ দাবি জানাল বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে জানিয়েছেন শিবাজি পার্কেই কিন্নরকণ্ঠীর একটি স্মৃতিসৌধ যাতে গড়া যায়।

গোটা দেশের গর্ব লতা। তাই তাঁকে সম্মান জানাতে এই স্মৃতিসৌধ গড়তে মারাঠা সরকারকে আর্জি বিজেপি বিধায়কের। রাম কদম চিঠিতে মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘লতাজিকে আরও বিশেষ ভাবে সম্মান জানাতে একটি স্মৃতিসৌধ গড়া যেতেই পারে। শিবাজি পার্কেই গড়া উচিত সরকারের কারণ ওখানেই ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই স্মৃতিসৌধের স্থাপনের মাধ্যমে কোটি কোটি লতা অনুরাগীদের সম্মান জানানো যাবে। তাঁদেরও ইচ্ছা পূরণ হবে। অনুরাগীরা চাইলে সেই স্মৃতিসৌধতে সম্মানও জানাতে পারবেন যখন খুশি।’ এই বিষয়ে শিবসেনা মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, লতাজি গোটা দেশের গর্ব। ওনার জন্য এটা করাই যায়। রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ে এগিয়ে আসবে এটাই আশা রাখি।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১