চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন ভিজবে কোন জেলাগুলি..

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের শুরুতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।এদিকে রাজ্যে শীতের আমেজ প্রায় উধাও। তাপমাত্রায় বাড়ছে উষ্ণতার ছোঁয়া। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং কলকাতায় পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ