‘চার দিন অভুক্ত রেখেছিল’, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে খেলা ক্রিকেটারের বিরুদ্ধে উঠল বধূ নির্যাতনের অভিযোগ। ৩৫ বছর বয়সী এক মডেল কানপুরের আদালতে তাঁর ক্রিকেটার স্বামী অমিত মিশ্রের বিরুদ্ধে পণ নেওয়া, অত্যাচার এবং আত্মহত্যায় প্ররোচনা  দেওয়ার  অভিযোগ দায়ের করেছেন। গরিমা তিওয়ারি নামের ওই মডেল অতিরিক্ত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) কোর্টে স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। 

গরিমা তিওয়ারির অভিযোগ, বিয়ের পর থেকে তিনি তার স্বামী এবং তার পরিবারের কাছ থেকে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ক্রিকেটার অমিত মিশ্র ছাড়াও তার মা বীণা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, ননদ ঋতু মিশ্র এবং বোন স্বাতী মিশ্রের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন। গরিমা তিওয়ারি ও অমিত মিশ্র বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কাজ করেন। ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁদের পরিচয় হয় এবং প্রায় তিন বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে বিয়ে করেন। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ক্রিকেটে, অনিশ্চিত শ্রীলঙ্কা–আফগানিস্তান সিরিজ 

গরিমা তিওয়ারির অভিযোগ বিয়ের পরপরই তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তার পরিবারের উপর একটি হোন্ডা সিটি গাড়ি এবং ১০ লক্ষ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। বিয়ের পর বিদায়ের সময় সময় তার পরিবার আড়াই লক্ষ টাকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল তবে ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে আরও টাকা দাবি অব্যাহত ছিল। গরিমার আরও অভিযোগ তাঁর ক্রিকেটার স্বামী মাতাল অবস্থায় প্রায়শই তাঁকে মারধর করত অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং মাঝে মাঝে কয়েকদিন ধরে খাবার ছাড়াই তাঁকে রাখা হতো। গরিমার আরও অভিযোগ তাঁর মডেলিং অ্যাসাইনমেন্টের মাধ্যমে উপার্জিত অর্থ কেড়ে নিয়েছিলেন স্বামী এবং বারবার তাকে বিবাহবিচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল। শ্বশুর বাড়ির চাপের কারণে তিনি মডেলিং ছেড়ে দেন বলেও জানান। মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন বলেও জানান গরিমা। তিনি অভিযোগ করেছেন যে পুলিশ কমিশনারের অফিস সহ বেশ কয়েকবার পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও, অমিত মিশ্রের প্রভাবের কারণে অভিযোগ দায়ের করা হয়নি। তারপরেই তিনি আদালতে আবেদন করেছিলেন। গরিমার আইনজীবী করিম আহমেদ সিদ্দিকী বলেছেন, পুলিশের কাছে বারবার আবেদন করার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক