গ্যাসের দাম বাড়তেই ইন্ডাকশন কুকারের চাহিদা তুঙ্গে, বিক্রি বাড়ল তিনগুণ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গৃহস্থালির রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার আগেই নির্দেশ দিয়েছিল, এলপিজি সরবরাহের ক্ষেত্রে প্রথমে ডোমেস্টিক গ্রাহকদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু এর ফলে বাণিজ্যিক গ্যাসের জোগান কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা। চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বাণিজ্যিক এলপিজি সরবরাহে। গৃহস্থালির গ্যাস সরবরাহ সচল রাখার জন্য সরকার জোর দেওয়ায় বহু সংস্থাই বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ করতে হিমশিম খাচ্ছে।

এদিকে রান্নার গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং ভবিষ্যতে সরবরাহ অনিশ্চয়তার আশঙ্কায় শহর কলকাতায় বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। বিশেষ করে চাঁদনী মার্কেট ও এজরা স্ট্রিটের মতো ইলেকট্রনিক পণ্যের বাজারে ইন্ডাকশন কুকারের বিক্রি প্রায় তিনগুণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চলন্ত গাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গাড়ি, অল্পের জন্য প্রাণ বাঁচল চালকের

খোসলা ইলেকট্রনিক্সের পরিচালক মনীশ খোসলা জানান, শনিবার সন্ধ্যা থেকেই ইন্ডাকশন কুকারের বিক্রি হঠাৎ করে বেড়ে যায়। তাঁর কথায়, গ্যাসের দাম বাড়ার পর থেকেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সিলিন্ডার পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সাধারণত শহরের ৮৬টি আউটলেটে প্রতিদিন ৪০ থেকে ৪৫টি ইন্ডাকশন কুকার বিক্রি হত। এখন সেই সংখ্যা বেড়ে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৩০টিতে পৌঁছে গেছে। শনিবারই বিক্রিতে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে, রবিবারও একই পরিস্থিতি ছিল। শুধু ইন্ডাকশন কুকার নয়, এর সঙ্গে ব্যবহারযোগ্য বিশেষ ধরনের বাসনপত্রের চাহিদাও দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গিয়েছে, বৈদ্যুতিক কেটলি, ইলেকট্রিক কুকার এবং হট প্লেটের মতো অন্যান্য রান্নার যন্ত্রপাতির বিক্রিও বাড়ছে।

রায়পুর ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজিন্দর সিং রায়পুর বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। অনেকেই ইন্ডাকশন কুকার ও তার উপযোগী বাসনপত্র কিনতে দোকানে আসছেন। গ্রেট ইস্টার্ন রিটেইলের পরিচালক পুলকিত বৈদ জানিয়েছেন, শুধু ইন্ডাকশন কুকারই নয়, বৈদ্যুতিক কেটলি, মাইক্রোওয়েভওভেনসহ অন্যান্য রান্নার যন্ত্রপাতির বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে বিকল্প রান্নার ব্যবস্থা ঘরে রাখছেন।

সেলস এম্পোরিয়ামের পরিচালক অভিষেক জৈন বলেন, তাঁদের দোকানে ইন্ডাকশন কুকারের বিক্রি ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। বর্তমান মজুত শেষ হয়ে গেলে দ্রুত নতুন স্টক আনার ব্যবস্থা করা হবে, কারণ চাহিদা ক্রমশ বাড়ছে। এলপিজির সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় কেন্দ্র আগে থেকেই গ্যাস বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছিল। বুকিংয়ের মধ্যে সময়সীমা ২১ দিন করা হয়েছিল এবং রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়। সোমবার নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, দ্বিতীয় গ্যাস সিলিন্ডারের বুকিং আগেরটির ২৫ দিনের আগে করা যাবে না। 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ