চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলন্ত গাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গাড়ি, অল্পের জন্য প্রাণ বাঁচল চালকের

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান: ইঞ্জিন থেকে ধোঁয়া, মুহূর্তে আগুনে গ্রাস গাড়ি! পশ্চিম বর্ধমানের অন্ডালে হঠাৎই চলন্ত একটি চারচাকা গাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক। সোমবার রাতে চঞ্চনির শ্যাম সুন্দরপুর নাকা চেকিং পয়েন্টের সামনে এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, গাড়িটি যখন নাকা চেকিংয়ের কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে আগুন গাড়ির বড় অংশে ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। মাঝরাস্তায় চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: প্র্যাকটিক্যাল পরীক্ষায় কড়া নজরদারি, স্কুলগুলোতে সারপ্রাইজ ভিজিটে উচ্চ মাধ্যমিক সংসদের প্রতিনিধিরা

ঘটনাস্থলে থাকা নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সক্রিয় হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উখড়া ফাঁড়ি এবং লাউদোহা থানার পুলিশ। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কী কারণে গাড়িতে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

সেই পুরনো মেজাজে অধীর, বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর

কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা! উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

গাঁটের কড়ি খরচ করে তেগাছিয়ার নির্দল প্রার্থী ‘দিনমজুর’ অভিজিৎ হাজরা

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ