রান্নার গ্যাসে লাগাম টানতে মেনুতে কাটছাঁট, বিরিয়ানি ছেড়ে তন্দুরিতেই ভরসা রেস্তোরাঁর মালিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উইকএন্ডে রেস্তোরাঁয় বসে বিরিয়ানি, বাটার চিকেন খাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে হয়তো একটু হতাশই হতে পারে। কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে শহরের বহু নামী রেস্তোরাঁয় শিগগিরই প্রিয় কিছু খাবার মেনু থেকে বাদ পড়তে পারে। পশ্চিম এশিয়ার সংঘাতকে ঘিরে তৈরি হওয়া জ্বালানি সংকটের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহেও। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে শুরু করেছে। তেল সংস্থাগুলি আপাতত হোটেল, রেস্তোরাঁ ও কারখানার মতো বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চাপ পড়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে। গ্যাস সাশ্রয়ের জন্য কলকাতার একাধিক রেস্তোরাঁ ইতিমধ্যেই তাদের মেনুতে পরিবর্তন আনছে। যেসব পদ রান্না করতে বেশি গ্যাস লাগে, সেগুলি সাময়িকভাবে বন্ধ রেখে তন্দুরি বা কম গ্যাসে তৈরি করা যায় এমন খাবারের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক জায়গায় গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন বা ইলেকট্রিক ওভেনের ব্যবহারও বাড়ানো হচ্ছে।

এদিকে জ্বালানি সংকট নিয়ে কেন্দ্রেও তৎপরতা শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মানুষের উপর বাড়তি চাপ না বাড়িয়ে গ্যাসের দাম কমানোর জন্য কেন্দ্রের আরও উদ্যোগ নেওয়া উচিত। এ রাজ্যেও গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতার একটি পরিচিত রেস্তোরাঁ চেনের সিইও জানান, তাদের হাতে মাত্র দু’দিনের মতো রান্নার গ্যাস মজুত রয়েছে। তাই গ্যাসের ব্যবহার কমাতে মেনুতে পরিবর্তন আনা হচ্ছে এবং ইন্ডাকশন ও ইলেকট্রিক ওভেনের উপর বেশি নির্ভর করা হচ্ছে। তবে এইভাবে কতদিন ব্যবসা চালানো সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের জেরে গ্যাসের আকাল! হালখাতায় মিষ্টি পাওয়া যাবে তো? চিন্তায় ব্যবসায়ীরা

ব্যারাকপুর ও সোদপুরে আউটলেট থাকা একটি জনপ্রিয় বিরিয়ানি চেনও সমস্যায় পড়েছে। প্রতিদিন প্রায় ২৮ থেকে ৩০টি বাণিজ্যিক সিলিন্ডার লাগে তাদের তিনটি আউটলেটে। কিন্তু মঙ্গলবার মাত্র পাঁচটি সিলিন্ডার জোগাড় হয়েছে। তাই বিরিয়ানির উৎপাদন চালু রাখতে বিকল্প হিসেবে কাঠকয়লা ব্যবহারের কথাও ভাবছেন কর্তৃপক্ষ।  এদিকে দেশে মোট এলপিজি ব্যবহারের বড় অংশই ঘরোয়া রান্নার কাজে লাগে। বছরে প্রায় ৩১.৩ মিলিয়ন টন এলপিজি ব্যবহৃত হয় ভারতে, যার প্রায় ৮৭ শতাংশই ব্যবহার হয় গৃহস্থালিতে। বাকি অংশ ব্যবহৃত হয় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে। তবে দেশের মোট চাহিদার প্রায় ৬২ শতাংশ এলপিজি আমদানি করতে হয়। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সেই আমদানিতে বাধা তৈরি হওয়ায় সমস্যা আরও বাড়ছে।

এই পরিস্থিতিতে হালখাতার আগের সময়ে মিষ্টির ব্যবসাতেও উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণত এই সময় থেকেই নতুন বছরের জন্য মিষ্টির অরদার নেওয়া শুরু হয়ে যায়। কিন্তু গ্যাসের জোগান অনিশ্চিত থাকায় অনেক ব্যাবসায়ী আগাম বরাত নিতে দ্বিধায় পড়েছেন। অনেকের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাংলা নববর্ষের হালখাতায় মিষ্টির জোগানেও সমস্যা দেখা দিতে পারে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যাবসায়ীরা।  

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন