যুদ্ধের জেরে গ্যাসের আকাল, হালখাতায় মিষ্টি পাওয়া যাবে তো? চিন্তায় ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। জোগান কমে যাওয়ার কারণে এক ধাক্কায় অনেকটা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। ভারতেও দেখা দিয়েছে রান্নার গ্যাসের আকাল। বুকিং করলেও দীর্ঘ সময় অপেক্ষার কথা বলা হচ্ছে। অতিরিক্ত টাকা দিলেও সময়ে পাওয়া না সিলিন্ডার। যার কারণে সমস্যায় পড়েছেন হোটেল থেকে শুরু করে মিষ্টান্ন ব্যবসায়ীরা। একাধিক রাস্তার ধারে দোকান রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছে গ্যাসের অভাবের জন্য। এবার চিন্তায় মাথায় হাত পড়েছে মিষ্টান্ন ব্যবসায়ীদের। কারণ সামনেই আসছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের ছোট-বড় সব ব্যবসায়ীরা হালখাতা করেন। এই দিনে খদ্দেরদের মিষ্টিমুখ করানো হয়। গ্যাসের আকালের কারণে কীভাবে মিষ্টির জোগান দেবেন সেই চিন্তাতেই ঘুম উড়েছে মিষ্টির দোকানের মালিকদের।

হালখাতার আর বেশিদিন বাকি নেই। অন্যান্য বছরে এখন থেকেই মিষ্টান্ন ব্যবসায়ীরা মিষ্টির বরাত নিতে শুরু করে দেন। কিন্তু এই বছরের ছবিটা একেবারেই আলাদা। গ্যাসের জোগান কম থাকার কারণে বহু ব্যবসায়ী সময়ে ডেলিভারি না দিতে পারার চিন্তায় বরাত নিতে পিছপা হচ্ছেন। অনেকেই বলছেন যদি আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলার নতুন বছর মিষ্টিমুখ ছাড়াই হালখাতা সারতে হবে। জোগান না থাকলে দোকানদাররা খদ্দেরদের মিষ্টির প্যাকেটও দিতে পারবেন না। গ্যাসের আকালের কারণে স্বাভাবিকভাবেই ব্যবসায়য় ব্যপক ক্ষতির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: সারাক্ষণ ফোনের টুং-টাং শব্দে অস্থির? নোটিফিকেশন অ্যাংজাইটি কমানোর ৭ সহজ উপায়

আগে মিষ্টি দোকানে কাঠের উনুনে তৈরি হত মিষ্টি। সেই সব এখন অতীত। এখন যা দিনকাল তাতে এই কয়েকদিনের মধ্যে কাঠের উনুন করে সেখানে মিষ্টি বানানো একেবারেই সম্ভব নয়। বড় বড় দোকানে মেসিনে মিষ্টি বানানো হলেও সেটাও হাতে গোনা। অলিতে গলিতে যে সমস্ত মিষ্টির দোকান রয়েছে সেখানে গ্যাসই ভরসা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জোগান না থাকায় ডিলাররা ভয়ে দোকানদারদের ফোন ধরছেন না। তাই পয়লা বৈশাখের আগে মিষ্টি ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। হুগলির একাধিক বড় মিষ্টির দোকানের কর্ণধাররা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন, বাণিজ্যিক গ্যাসের পরিষেবা  না মেলায়   মিষ্টান্ন শিল্পকে বাঁচিয়ে রাখাটাই এখন  তাঁদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  বলেছেন সময়ে দিতে না পারার ভয়ে  মিষ্টির অর্ডার নিতে পারছেন না। 

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার