গ্যাস ভরাতে লম্বা লাইনে অটোচালকরা, অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদেরও

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলপিজির হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন অটোচালকেরা। বুধবার ভোর থেকেই গ্যাস ভরার জন্য কলকাতার বেঙ্গল কেমিক্যাল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। অনেক অটোচালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়ার অপেক্ষা করেন। কিন্তু ঠিক সেই সময়ই আচমকা বাড়ানো হয় এলপিজির দাম, ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও উদ্বেগ বাড়ে চালকদের মধ্যে।

অটোচালকদের দাবি, মাত্র কয়েক মিনিট আগেও প্রতি লিটার এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু হঠাৎ করেই প্রায় ৫ টাকা বেড়ে এখন সেই দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা প্রতি লিটার। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে অনেকেই হতাশ ও বিরক্ত হয়ে পড়েন। পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কিছুক্ষণ আগেও পুরনো দামে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। কিন্তু হঠাৎই নতুন একটি সার্কুলার আসায় সংশোধিত দামে গ্যাস বিক্রি শুরু করতে হয়েছে। তবে ঠিক কী কারণে এই দামবৃদ্ধি হল, তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অটোচালকদের মধ্যেও।

আরও পড়ুন: রান্নার গ্যাসে লাগাম টানতে মেনুতে কাটছাঁট, বিরিয়ানি ছেড়ে তন্দুরিতেই ভরসা রেস্তোরাঁর মালিকদের

একদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহের সমস্যা, অন্যদিকে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অটোচালকদের আর্থিক চাপ আরও বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিরও প্রভাব পড়েছে এই সংকটে। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জেরেই ভারতে রান্নার গ্যাসের জোগানেও চাপ পড়েছে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্যাস উৎপাদন বাড়ানো এবং বুকিং পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি সাধারণ মানুষের রান্নার গ্যাসের জোগান যাতে ব্যাহত না হয়, সে দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে অটো পরিষেবাতেও। সরকারিভাবে ভাড়া বাড়ানোর ঘোষণা না থাকলেও বহু রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। অনেক অটোচালকই বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি এবং পাম্পে পর্যাপ্ত গ্যাস না পাওয়ার কারণে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। সেই বাড়তি খরচ সামলাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। এর ফলে নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিদিনের যাতায়াতে বাড়তি ভাড়া দিতে হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার