মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্রমশ জ্বালানি সঙ্কট বাড়ছে কালোবাজারি, সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের ঝাঁঝ। এর জেরে ভারতেও দেখা দিয়েছে জ্বালানির সঙ্কট। ইতিমধ্যেই এলপিজি গ্যাসের হাহাকার দেখা গিয়েছে। মুম্বই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরগুলির রেস্তরাঁ-হোটেল বন্ধ করে দেওয়ার পর্যায়ে পৌঁছেছে। গৃহস্থের সিলিন্ডার বুকিংয়েও এসেছে নানা জটিলতা। কলকাতাতেও একই রকমের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। রাতারাতি বেড়েছে গ্যাস সিলিন্ডার বুকিং,একইসঙ্গে বাড়ছে কালোবাজারিও। এই আবহে একসঙ্গে গ্যাস বুকিং করার জন্য চাহিদা দ্বিগুন হয়েছে সর্বত্র। স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায়, এই সুযোগে কালোবাজারিরা বহু বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে, এরই সঙ্গে গরিব মানুষের জন্য উজ্জ্বল যোজনার গ্যাসেও চলছে কালোবাজারি। যা দেখে সতর্ক প্রশাসন। 

তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বুকিং ৫ মার্চ ২.৫ লক্ষ থেকে ৯ মার্চে ৫.৮ লক্ষে পৌঁছেছে। সব তেল বিপণন সংস্থা মিলিয়ে বুকিং ৩.৯ লক্ষ থেকে বেড়ে ৭.৫ লক্ষেরও বেশি হয়েছে এই সময়ে। সাধারণ অবস্থায় রাজ্যে প্রায় ৫ লক্ষ সিলিন্ডার লাগে। ৩ লক্ষ সরবরাহ করে ইন্ডিয়ান অয়েল, বাকি সরবরাহ করে বিপিসিএল ও এইচপিসিএল। ব্যাপক হারে চাহিদার জন্য বুকিং হওয়া ডিস্ট্রিবিউশনে বেশ চাপ বাড়ছে তাতেই কালোবাজারি করছে বেশকিছু অসৎ মানুষ। জানা গিয়েছে, কলকাতার আজাদগড়, বিজয়গড়, বিক্রমগড়ের মতো এলাকায় বহু ছাত্রছাত্রী ও ভাড়াটিয়া থাকেন। সেখানে তাদের নিজেদের নামে গ্যাস সিলিন্ডার নেই। ফলে গ্যাস নিতে এই মুহূর্তে তাসের বেশি দাম দিতে হচ্ছে বলেই জানাচ্ছে।

আরও পড়ুন: রান্নার গ্যাসে লাগাম টানতে মেনুতে কাটছাঁট, বিরিয়ানি ছেড়ে তন্দুরিতেই ভরসা রেস্তোরাঁর মালিকদের

এদিকে যাদের নিজেদের নামে গ্যাস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একইরকম ভাবে কালোবাজারির খপ্পরে পড়ছে। অন্যদিকে, শুধু বাড়ির গ্যাস নয় সংকটের মুখে শহরের একাধিক রেস্তোরা। ইতিমধ্যে, ১৯৫৫ সালের আইন প্রয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে অত্যাবশ্যকীয় পণ্য নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণে মজুত, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ। ফলে মধ্যে প্রাচ্যের যুদ্ধের ফলে ভারতেও সংকটের মধ্যে জ্বালানি।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের