বিশ্বকাপ ফাইনালের পর জাতীয় পতাকাকে অপমানের অভিযোগ! হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে খেলা শেষ হওয়ার পরেও কিছু জিনিস নিয়ে থামছে না বিতর্ক। এবার আহমেদাবাদের স্টেডিয়ামে বিশ্বকাপ জয় উদযাপনের সময় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যের বিরুদ্ধে এক আইনজীবী অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগকারী পুলিশকে এই ঘটনার জন্য এফআইআর দায়ের করার  কথা জানিয়েছেন। 

শিবাজি নগর থানার একজন কর্মকর্তা বুধবার নিশ্চিত করেছেন যে হার্দিকের বিরুদ্ধে অভিযোগের আবেদনটি অ্যাডভোকেট ওয়াজিদ খান জমা দিয়েছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।  পুনের  ওই আইনজীবী তাঁর আবেদনে বলেছেন, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উদযাপনের সময় হার্দিক তাঁর শরীরে  তেরঙ্গা  জড়িয়ে মাটিতে শুয়ে অশ্লীল আচরণ করেছিলেন। অভিযোগকারী ব্যক্তি তাঁর আবেদনে বলেছেন, “এই কাজটি প্রাসঙ্গিক আইনের অধীনে একটি অপরাধ এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য।” 

আরও পড়ুন: যুদ্ধের আঁচ গৌড়বঙ্গের স্কুলগুলিতে, বন্ধ মিড ডে মিল, পড়ুয়াদের পাতে কাজু-খেজুর

পুনের আইনজীবী বলেছেন, “আপনারা নিশ্চয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন। জয়ের আনন্দে হার্দিক পাণ্ড্যে  তাঁর বান্ধবীর  সঙ্গে  নাচছিলেন। তাঁর  পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নম্বর ধারা অনুযায়ী, আমাদের জাতীয় পতাকার মর্যাদাকে সম্মান করা উচিত। তবে, জয়ের আনন্দে হার্দিক  এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি জাতীয় পতাকা পরে তার বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েছিলেন। আমার মনে হয় এটা জাতীয় পতাকার অপমান।”  এর পরেই তিনি বলেন, “আমি শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি যখন অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, তারা আমাকে বলেছিল যে ঘটনাটি এখানে নয়, সেখানে ঘটেছে। তাই আমি তাদের বলেছিলাম যে জাতীয় পতাকা সমগ্র জাতির প্রতীক, এবং আমরা শিবাজি নগর পুলিশে অভিযোগ দায়ের করতে পারি। তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। দেখা যাক এরপর কী হয়। আমি অভিযোগ দায়ের করেছি।” 

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের