সুখবর, ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে  হরমুজ প্রণালী বন্ধ করে রেখে ইরান। চিন, রাশিয়া ছাড়া আর বাকি দেশের জাহাজ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অন্য কোনও দেশের তেলবাহী জাহাজ গেলেই ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সমস্যায় পড়েছিল ভারতও। তবে এবার সেই চিন্তার কালো মেঘ কাটল ভারতের উপর থেকে। ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। 

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের (ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধ) মধ্যে এই খবর  ভারত জন্য বিরাট স্বস্তির।   সূত্র জানিয়েছে  বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে কথোপকথনের পর, ইরান হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় ট্যাঙ্কারগুলিকে নিরাপদে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলির মধ্যে একটি, যা বিশ্বব্যাপী তেল এবং প্রাকৃতিক সম্পদের একটি  বড় অংশ বহন করে। জানা গিয়েছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারতীয় ট্যাংকার পুষ্পক এবং পরিমল নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যেতে সক্ষম হয়েছে। 

আরও পড়ুন: গ্যাস সংকটের জেরে ধুঁকছে সিএনজি বাস পরিষেবা, কপালে ভাঁজ এনবিএসটিসি কর্তাদের

ভারতের জন্য হরমুজের দরজা খুলে দেওয়া হলেও বর্তমানে আমেরিকা, ইউরোপ এবং ইজরায়েলের জাহাজগুলির জন্য  এখনও এই পথ বন্ধ রাখা হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়ের সংঘাত শুরু হওয়ার পর থেকে জয়শঙ্কর ও আরাঘচিরের মধ্যে তৃতীয় বৈঠক হয়েছে। তাঁদের মধ্যে মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে।  সূত্র আরও জানিয়েছে যে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর কেবল ইরানের সঙ্গে নয়,  বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের সঙ্গেও  সমন্বয়   করেছেন। তিনি রাশিয়ার  বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ফরাসি  বিদেশমন্ত্রী জিন-নোয়েল বারোর সঙ্গেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার লক্ষ্য ছিল সামুদ্রিক বাণিজ্য পথ খোলা রাখা এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত রোধ করা।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের