গ্যাস সঙ্কটের জেরে ধুঁকছে সিএনজি বাস পরিষেবা, কপালে ভাঁজ এনবিএসটিসি কর্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশেষ করে ইরান, ইজরায়েল এবং আমেরিকাকে ঘিরে সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সেই প্রভাব ধীরে ধীরে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির খবর মিলছে, যার ফলে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি এই সংকট পরিবহণ ব্যবস্থাতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে প্রভাব পড়েছে আইআরসিটিসি-এর পরিষেবাতেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দূরপাল্লার ট্রেনে রান্না করা খাবার সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি যেসব যাত্রী আগে থেকেই টিকিটের সঙ্গে খাবার বুক করেছিলেন, তাঁদের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অমিল গ্যাস, সমস্যায় অটো চালকরা

অন্যদিকে উত্তরবঙ্গে উদ্বেগ বাড়ছে এনবিএসটিসি-তে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাদের মোট ৭৪২টি বাস রয়েছে, যার মধ্যে প্রতিদিন ৬০০-রও বেশি বাস বিভিন্ন রুটে চলাচল করে। এই বহরের মধ্যে প্রায় ৩০টি সিএনজি চালিত বাস রয়েছে, যেগুলি নিয়মিত পরিষেবা দেয়। কিন্তু গ্যাস সরবরাহে যদি দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হয়, তাহলে এই সিএনজি বাসগুলির পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত গ্যাস না পেলে কিছু বাস সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করছে পরিবহণ দফতর।

এ প্রসঙ্গে এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, উত্তরবঙ্গের কোচবিহার ও শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে বাস যোগাযোগ বজায় রয়েছে। আপাতত সিএনজি বাস পরিষেবায় বড় কোনও সমস্যা দেখা যায়নি। তবে গ্যাসের সঙ্কট যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ডিজেলচালিত বাস পরিষেবায় এখনও কোনও সমস্যা দেখা দেয়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের