দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর মিছিলের রুট চূড়ান্ত, রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে আবার পথে

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে গোদের উপর বিষফোঁড়া হিসাবে দেখা দিয়েছে রান্নার গ্যাসের দামবৃদ্ধি এবং আকাল পরিস্থিতি।

এই পরিস্থিতিতে আবার মানুষের স্বার্থে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের অপ্রস্তুত নীতির ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে একটা রাস্তা বের করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সংকটে রাজ্যে হাহাকার পড়ে গিয়েছে। এই ‘অরাজক’ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার ১৬ মার্চ রাজপথে মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানে দলের নেতা–নেত্রীর পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত থাকবেন।

আর এই মহামিছিল শুরু হবে বিকেল ৪টের সময়। এই মহামিছিলের রুট আজ, বৃহস্পতিবার তৈরি হয়ে গেল। এই মহামিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। আর তা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। তার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এই মহামিছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগেই। তারপরও কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেয়নি। নিশ্চিন্তে ঘুমিয়েছিল। গ্যাস সমস্ত মানুষের প্রয়োজনীয় দ্রব্য। যে সংকট আজ তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার।

এছাড়া এই রান্নার গ্যাসের সংকটের জেরে বহু মন্দিরে ভোগ রান্নায় রাশ টানতে হয়েছে। মিড–ডে মিলে প্রভাব পড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারের নীতির ফলে সাধারণ মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এমনকী অটোগুলি ভাড়া বাড়িয়ে দিয়েছে। এই সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতেই সোমবার রাজপথে নেমে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। আর এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি এবং উদ্বেগ আরও বেড়েছে। তারই প্রতিবাদে পথে নামছেন তিনি। আজ, বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক প্রধান জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ