Loading live market data...
Loading active stocks...
Connecting...

মন্ধানার সঙ্গে গোয়েন্‌কার দলে খেলবেন বাংলার রিচা, কত টাকায় তাঁকে কিনল ম্যাঞ্চেস্টার?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথম বাঙালি হিসেবে গত বছরে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। যে কাজ সৌরভ গঙ্গোপাধ্যায় করতে পারেননি সেই কাজ করে দিয়েছেন উত্তরবঙ্গের কন্যা। তিনি গোটা বাংলার গর্ব। সেই রিচাই এবার ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় খেলতে চলেছেন ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে। সঞ্জীব গোয়েন্‌কার অংশীদারিত্ব থাকা এই দল বাংলার ক্রিকেটারকে ৫০ হাজার পাউন্ড ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে। এই টিমে রিচার সঙ্গী হিসেবে থাকছেন ভারতীয় মহিলা টিমের সহ অধিনায়ক ন স্মৃতি মন্ধানাকে। তবে লক্ষণীয় বিষয় হল এই খেলায় পাকিস্তানের কোনও ক্রিকেটার দল পাননি।

সদ্য ডব্লিউপিএলে স্মৃতির সঙ্গে একই দলে খেলেছেন রিচা। দ্বিতীয় ডব্লিউপিএল জিতেছে তাঁদের দল আরসিবি। এটি তাদের দ্বিতীয় ট্রফি। বঙ্গ তনয়া আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এই খেলা দেখেই ম্যাঞ্চেস্টার রিচাকে দোলে দিয়েছে। মন্ধানার সঙ্গে তাঁর সম্পর্কও বেশ মজবুত। তাঁরা আবারও একসঙ্গে নামতে চলেছেন ২২ গজের ময়দানে। ম্যাঞ্চেস্টারে হয়ে স্মৃতি ও মন্ধানার সঙ্গে খেলবেন মেগ ল্যানিং, সোফি একলেস্টোনের মতো খেলোয়াড়। 

আরও পড়ুন: ‘অক্ষরকে বাদ দেওয়া আমার ভুল ছিল’, ক্ষমা চেয়ে বড় স্বীকারোক্তি সূর্যকুমারের

এক নজরে দেখে নিন আর কোন ভারতীয় খেলোয়াড় কোন দলের হয়ে খেলছে… 

 সানরাইজার্স লিডস   দীপ্তি শর্মাকে দোলে নিয়েছেন। তাঁকে  ৩৪ লক্ষ টাকায়  কিনেছে।  অতীতে তিনি লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন।  ‘দ্য হানড্রেড’-এ খেলার অভিজ্ঞতা রয়েছে দীপ্তির।  

 সাদার্ন ব্রেভের হয়ে খেলবেন জেমাইমা রদ্রিগেজ। বিশ্বকাপ ফাইনালে ভারতকে পৌঁছে দেওয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন তিনি। এর আগে  তিনি লিডসের হয়ে খেলেছেন। 

তবে চলতি বছরে ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায়  দল ভারতের   যস্তিকা ভাটিয়া, শ্রী চরণী। অন্যদিকে ‘দ্য হানড্রেড’-এর দলগুলি  পাকিস্তানের কোনও মহিলা ক্রিকেটারকেও নেয়নি। ব্যাটার মুনিবা আলি, জোরে বোলার ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল এবং অধিনায়ক ফতিমা সানা নাম লেখালেও কারও জায়গা হয়নি। 

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর