‘অক্ষরকে বাদ দেওয়া আমার ভুল ছিল’, ক্ষমা চেয়ে বড় স্বীকারোক্তি সূর্যকুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। খেলা শেষ হওয়ার পরেই সামনে আসছে মেন ইন ব্লুর ভিতরের একাধিক সব খবর। বিশ্বকাপ জেতার অনুভূতি শেয়ার করছেন খেলোয়াড়রা। এবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন   বিশ্বকাপের সময় একটি গুরুত্বপূর্ণ ম্যাচে  অক্ষর প্যাটেলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া ভুল ছিল। সূর্যকুমার জানিয়েছেন   তাঁর সিদ্ধান্তে  অক্ষর প্যাটেল  বিরক্ত হয়েছিলেন । সূর্যকুমার জানিয়েছেন ম্যাচের পরে তিনি ব্যক্তিগতভাবে অক্ষর প্যাটেলের কাছে কাছে ক্ষমা চেয়েছিলেন। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ৮ ম্যাচে অক্ষরকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। তার আগে  অক্ষর প্যাটেলের সামান্য  আঘাতের কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার বাদ পড়া ছিল সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত এবং টিম ম্যানেজমেন্ট তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে বেছে নিয়েছিল। গোটা বিশ্বকাপে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানে হেরেছিল ভারত। যা সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের কাছে চিন্তার  বিষয় হয়ে উঠেছিল।  সুপার ৮-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার  কাছে ৭৬ রানের শোচনীয় পরাজয়ের পর অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত একটি বিষয় হয়ে ওঠে। তবে, টিম ম্যানেজমেন্ট দ্রুত তাদের ভুল সংশোধন করে এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য অক্ষর প্যাটেলকে একাদশে অন্তর্ভুক্ত করে। 

 সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সূর্যকুমার যাদব  জানান সেই ম্যাচের পরে অক্ষর প্যাটেলের সঙ্গে তাঁর  কথোপকথন সহজ ছিল না। তিনি বলেন, “সে খুব রেগে গিয়েছিল এবং  তিনি বলেছিলেন তাঁর সঙ্গে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং একটি ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব দিয়েছে। তার মন খারাপ হওয়া স্বাভাবিক ছিল। আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি বলেছিলাম যে এটি আমার ভুল ছিল এবং আমি এর জন্য অনুতপ্ত। তবে, দলের স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।  সিদ্ধান্তের পর তাঁর সঙ্গে  কোনও কথাই হয়নি, তবে আমরা পরের দিন আবার কথা বলেছিলাম এবং বিষয়টি সমাধান করা হয়েছিল।” 

প্রসঙ্গত, পুরো টুর্নামেন্ট জুড়ে অক্ষর প্যাটেল দুর্দান্ত পারফর্ম করেছেন। ৮টি ম্যাচে তিনি ১১টি উইকেট নিয়েছেন এবং ৮.২০ ইকোনমি রেটে বোলিং করে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল-ওভার বোলারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে অক্ষর ২৭ রানে ৩টি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে, তিনি দুটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ভারতের পক্ষে ঘুরিয়ে দেন। বোলিংয়ের পাশাপাশি, অক্ষর প্যাটেল প্রয়োজনের সময় ব্যাট হাতে দ্রুত রান করে দলকে শক্তিশালী করেছিলেন। ভারত শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত প্রথম দল হিসেবে  ঘরের মাঠে  এই নজির গড়েছে । 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা