যুদ্ধের আবহেও আকাশছোঁয়া হবে না পেট্রোল-ডিজেলের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও আপাতত দেশে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সরকারি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও ভারতের বাজারে আপাতত জ্বালানির দাম স্থিতিশীলই রাখা হবে। সূত্রের খবর, সম্প্রতি গ্যাসের দামে সামান্য বৃদ্ধি হলেও কেন্দ্রীয় সরকার সেটিকে বড় ধরনের মূল্যবৃদ্ধি হিসেবে দেখছে না। তাই সাধারণ গ্রাহকদের উপর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: খুলে গেল অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টাল, জেনে নিন শেষ তারিখ

সরকারি আধিকারিকদের বক্তব্য, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি কমাতে ভারত ইতিমধ্যেই উৎসের বৈচিত্র বাড়ানোর দিকে জোর দিয়েছে। আগে দেশের প্রায় ৬০ শতাংশ জ্বালানি এমন অঞ্চল থেকে আসত, যা হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। বর্তমানে সেই পরিমাণ বাড়িয়ে প্রায় ৭০ শতাংশ করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমানোর কৌশল নিয়েছে ভারত। পাশাপাশি সম্ভাব্য সঙ্কটের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ‘ফুয়েল সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন’ কর্মসূচিও সক্রিয় করেছে, যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় ভারত ইতিমধ্যেই বিকল্প দেশগুলির সঙ্গে তেল ও গ্যাস আমদানির ব্যবস্থা বাড়িয়েছে। আগে ভারতের মোট জ্বালানি আমদানির প্রায় ৪০ শতাংশই আসত মধ্যপ্রাচ্য থেকে। তবে এখন সেই নির্ভরতা কমিয়ে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৫.৪১ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯২.০২ টাকা প্রতি লিটার। অন্যদিকে, পাওয়ার পেট্রোলের দাম ১১২.৮৬ টাকা প্রতি লিটার। আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও আপাতত দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম