১৪ দিনেও থামেনি যুদ্ধ, তেহরানে বিস্ফোরণে কেঁপে উঠল শহর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা শুক্রবার (১৩ মার্চ) টানা ১৪ দিনে গড়িয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০-এর বেশি বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে তেহরানও পাল্টা বার্তা দিয়ে জানিয়েছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা তারাই ঠিক করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের বিভিন্ন স্থানে হামলার মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের একাধিক এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ আপডেটে বলা হয়েছে, শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। 

আরও পড়ুন: ইরান উত্তেজনার মাঝে রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ তেহরানের উত্তরের দুটি এলাকায় বিমান হামলা চালানো হয়। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে। অন্যদিকে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর দক্ষিণ অংশেও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে চলমান এই যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে আমেরিকার একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সামরিক অভিযান চলাকালীন সময়েই এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি KC-135 Stratotanker, যা আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। ঘটনাটি আমেরিকার সামরিক অভিযান ‘এপিক ফিউরি’-এর সময় ঘটেছে বলে জানা গেছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি। এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটির সঙ্গে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকের একটি এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমানটিকে সামরিক বাহিনী ‘অপারেশনাল ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে এবং বর্তমানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা