ইরান উত্তেজনার মাঝে রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা, তা আপাতত সাময়িকভাবে শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলা উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, রাশিয়ার ক্ষেত্রে এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া কয়েকটি জরুরি পদক্ষেপের অংশ হিসেবে। তাঁর মতে, ইরানের শাসকগোষ্ঠীর কারণে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অস্থিরতার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার যেসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাধা ছাড়াই বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে। মূলত পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরান বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ সাধারণত এই প্রণালি দিয়েই হয়ে থাকে।

অন্যদিকে গত বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলিকে সরকারি তেল মজুত থেকে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছে, যা সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় মজুত ছাড়ার সিদ্ধান্ত বলে জানা গেছে।

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…