কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: লজ্জাজনক ঘটনা।শান্তিপুরে নাবালিকা ও তাঁর বান্ধবীকে ঘরে আটকে যৌন নির্যাতন।শিশুকে শ্লীলতাহানি করে খুনের হুমকি।পলাতক অভিযুক্ত প্রতিবেশী। এলাকায় চাঞ্চল্য।কুকুরের বাচ্চা দেওয়ার নাম করে ৯ বছরের এক শিশু কন্যা এবং তার বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায়, নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, এক শিশু কন্যা এবং তার বান্ধবী স্কুল থেকে বাড়ি আসছিল। ওই শিশু কন্যার প্রতিবেশী বিশ্বজিৎ হালদার(Biswjit Haldar) ওরফে চৌম্বক নামে এক ব্যক্তি তাদেরকে কুকুরের বাচ্চা দেওয়ার জন্য ঘরে ডাকে।

এরপরেই ওই দুই শিশু কন্যার সঙ্গে অবভ্য ব্যবহার এবং যৌন লালসা মেটানোর চেষ্টা করে। নির্যাতিতা শিশু কন্যার পরিবারের অভিযোগ অভিযুক্ত বিশ্বজিৎ হালদার তাদের মেয়েকে এবং তার বান্ধবীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর সেখান থেকে তার মেয়ে এবং তার বান্ধবী কোনরকমে ছুটে পালিয়ে এসে বাড়িতে সমস্ত কিছু জানালে শিশুকন্যার মা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ।এরপর শিশু কন্যার বাবাকে ডাকতে শিশুকন্যার মা বাড়িতে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত বিশ্বজিৎ হালদার।

এরপর শুক্রবার শান্তিপুর থানায়(Shantipur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন শিশু কন্যার পরিবার এবং তার বান্ধবীর পরিবার। শিশু কন্যার দাবি ওই ঘটনা ঘটানোর পর অভিযুক্ত তাদেরকে হুমকিও দেয় । এই কথা বাইরে কাউকে জানালে স্কুলে আসার সময় দেখে নেবে সে বলে জানিয়ে দেয় । ঘটনায় রীতিমত আতঙ্কিত শিশু কন্যার পরিবার সহ ওই দুই শিশু কন্যা। যদিও অভিযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে নির্যাতিতা শিশু কন্যা ও তাঁর পরিবার। যদিও পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং পলাতক বিশ্বজিৎ হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?