রাত পোহালেই তৃণমূলের মহামিছিল, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা–অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে শনিবার ব্রিগেডে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা নিয়ে নানা কথা এবং গ্যারান্টির কথা বললেও কোনও কথা বললেন না বাংলার মানুষের সবচেয়ে বড় সমস্যা রান্নার গ্যাস না পাওয়া নিয়ে। আবার দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না সাধারণ মানুষ। এবার এই রান্নার গ্যাস নিয়ে হাহাকার পরিস্থিতিতে রাত পোহালেই মহামিছিলে নামছে তৃণমূল কংগ্রেস।

এদিকে রান্নার গ্যাসের আকালে ব্যাপক প্রভাব পড়েছে হেঁশেলে। হোটেল, রেস্তোরাঁ বন্ধ হতে বসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন নম্বর খুলেছেন। কালোবাজারি ঠেকাতে উচ্চপর্যায়ের কমিটি গড়ে দিয়েছেন। রান্নার গ্যাসের দামবৃদ্ধি এবং আকাল নিয়ে সোমবার মহামিছিল করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল হবে বিকেল ৪টের সময়।

 

অন্যদিকে বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিজেপির আসল চরিত্র বেরিয়ে পড়েছে বলে অনেকের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তোপ দেগেছিলেন, কেন্দ্রীয় সরকারের নীতির জন্যই গোটা দেশে গ্যাস সংকট শুরু হয়েছে। রান্নার গ্যাসের কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশ–প্রশাসনের কর্তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২৫ থেকে ৩০ দিন অন্তর গ্যাস সাপ্লাইয়ের কেন্দ্রীয় ঘোষণা আসলে মজুতদারদের হাত শক্ত করেছে এবং বাড়িয়েছে কালোবাজারির সম্ভাবনাও। আর আজ তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘‌মোদি সরকারের বেপরোয়া নীতি যখন এলপিজির দাম নাগালের বাইরে ঠেলে দিচ্ছে এবং দেশজুড়ে পরিবারগুলি অভূতপূর্ব গ্যাস সংকটের সঙ্গে লড়াই করছে, তখন বাংলা তার আওয়াজ তুলছে।’‌

এছাড়া বাংলার মানুষের স্বার্থে নবান্নে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার রাজ্য এলপিজি কন্ট্রোল রুম। শুধু পরিস্থিতির উপর নজরদারিই নয়, এই কন্ট্রোল রুম থেকে গ্যাস ডিলার ও তেল বিপণনকারী সংস্থার সঙ্গে সমণ্বয়ের কাজ করছে রাজ্য সরকার। এই হেল্পলাইন নম্বর—১০৭০ / ০৩৩ ২২১৪–৩৫২৬/ ৮৬৯৭৯৮১০৭০। আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমে বার্তা দেবেন মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পা মেলাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে একঝাঁক শীর্ষ নেতা–মন্ত্রীরা। আজ, রবিবার এক্স পোস্টে তৃণমূল লিখেছে, ‘‌রাস্তায় প্রতিবাদের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দৈনন্দিন জীবনের উপর এই জনবিরোধী আক্রমণের বিরুদ্ধে জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে বার্তা দেবেন।’‌

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭