বাংলায় ভোটের জন্য ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন!

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা  ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর কমিশন। বাংলায় ভোটের জন্য ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন! রবিবার বাংলার ভোটের দিন ঘোষণা হয়েছে। এবার ২ দফায় হবে নির্বাচন। ২৩ ও ২৯ এপ্রিলে নির্বাচন হবে রাজ্যে। ভোটের দিনগুলো এবং ফল ঘোষণার দিনে যাতে রাজ্যে কোনও অশান্তি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে কমিশনের।

জানা গিয়েছে, ২৩, ২৯ এপ্রিল ও ৪ মে গণনা পর্যন্ত নির্বাচন পর্বে রাজ্যে শান্তি বজায় রাখার জন্য ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন! প্রতি বুথে ২০০০-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে বলে মনে করছে কমিশন। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোট ঘোষণার আগেই ৪৮০ কোম্পানি বাহিনী এসে গিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে রুট মার্চ শুরু হয়ে গিয়েছে।  এবার ভোট অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্য নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার দিনেও সেই কথা বার বার বলতে শোনা গিয়েছে। 

সূত্রের খবর, এই বিপুল সংখ্যক বাহিনী শুধু ভোটের দিন নয়, বরং নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই রাজ্যে মোতায়েন থাকবে। ভোটের আগে, ভোট চলাকালীন এবং ভোটের পর আইন-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন। রাজ্যে ভোট ঘোষণার আগে থেকেই বাহিনীর টহল চলছিল। সোমবার থেকে তা আরো বৃদ্ধি পেয়েছে। কোনও এলাকায় যাতে কোনও সমস্যা না হয়, তার দিকেই নজর রাখতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন। 

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা