স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশের মথুরায় স্কুল বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল সাত বছরের এক পড়ুয়ার। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলে বিক্ষোভ দেখান। ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম নীতিন। তার বয়স সাত বছর। সে রালের তিলক সিং ইন্টার কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও স্কুল বাসে করে স্কুলে পৌঁছয় নীতিন। অভিযোগ, বাস থেকে নামার সময়ই ঘটে বিপত্তি। এখনও নীতিন পুরোপুরি বাস থেকে নামতে পারেনি। সেই সময়ই চালক অসাবধানতাবশত বাসটি সামনে এগিয়ে দেন। ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় পড়ুয়াটি। এরপর বাসের চাকার তলায় চাপা পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীতিনের। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। পরে উত্তেজিত জনতা স্কুল চত্বরে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ বুঝিয়ে-শুনিয়ে বিক্ষোভকারীদের শান্ত করা হয়। এরপর পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জৈন্ত থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক বাসচালকের খোঁজে তল্লাশি চলছে। তদন্তে চালকের গাফিলতির প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী