বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুলি গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে। লোকমুখে প্রচলিত বিশ্বাস, রাজা কৃষ্ণচন্দ্রের ইচ্ছাতেই বহু বছর আগে এই গ্রামে জগন্নাথদেবের পুজোর সূচনা হয়েছিল। যদিও তার লিখিত ঐতিহাসিক প্রমাণ নেই, তবু সেই ঐতিহ্য আজও ধরে রেখেছেন স্থানীয় মানুষ। শোনা যায়, এক সময় অজানা মারণ রোগের প্রাদুর্ভাবের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাচীন বিগ্রহ শান্তিপুরের বড়বাজারে নিয়ে যাওয়া হয়। আজও মোড়ল পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিয়ম মেনে পুজো দেন। 

আজ প্রায় ১২ বছর আগে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনেন এলাকার বাসিন্দা হারাধন কর। নবদ্বীপ থেকে নতুন বিগ্রহ এনে স্থানীয়দের সহযোগিতায় আবার শুরু হয় রথযাত্রা। জোড়া বট ও পাকুড় গাছের নীচে স্থায়ী বেদীতে সারা বছর পুজো হয়। রথের দিন তিনটি সুউচ্চ লোহার রথ টেনে নিয়ে যাওয়া হয় সিদ্ধেশ্বরী মন্দিরে। সাত দিন সেখানে থাকার পর উল্টোরথের মাধ্যমে বিগ্রহ ফিরে আসে। তবে উৎসবের আনন্দে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তা ও বাসিন্দারা। অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তিনটি রথ একসঙ্গে টেনে নিয়ে যাওয়া যায় না। উপরন্তু ভারী পণ্যবাহী যান চলাচলের ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।

আরও পড়ুনঃ ‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত থেকে বিডিও অফিস সব জায়গায় আবেদন জানানো হলেও এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত থাকা সত্ত্বেও এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ দেখা যায়নি। তবে বর্তমানে রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ গঠনের পর নতুন করে আশার আলো দেখছেন গ্রামবাসীরা। তাঁদের আশা, আগামী রথযাত্রার আগেই বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। প্রতি বছর রথযাত্রার দিনে করমচাপুলিতে ভিড় জমান আশপাশের বহু গ্রামের হাজার হাজার ভক্ত। 

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে