এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিনের ঊর্ধ্বগতির পর অবশেষে দেশের বাজারে কিছুটা স্বস্তি ফিরল। বৃহস্পতিবার ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে। বিশেষ করে ২৪ ক্যারাট সোনার (পাকা সোনা) দাম প্রতি ১০০ গ্রামে প্রায় ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমে যাওয়ার গয়না কেনায় ক্রেতাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

আজকের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে নেমে এসেছে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ২৯০ টাকায়। একইভাবে ২২ ক্যারাট সোনার দাম কমে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৩১ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারাট সোনার দামও কমে হয়েছে প্রায় ১ লক্ষ ৭ হাজার ৪৭০ টাকা প্রতি ১০ গ্রাম। শুধু সোনাই নয়, রুপোর বাজারেও বড়সড় সংশোধন দেখা গিয়েছে। এমসিএক্স (MCX)-এ প্রতি কেজি রুপোর দাম ২.২০ লক্ষ টাকার নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারেও স্পট সিলভারের দর প্রায় ১.১২ শতাংশ কমে প্রতি আউন্সে প্রায় ৫৭ ডলারের আশেপাশে লেনদেন হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামও প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্সে প্রায় ৪,০৩০ ডলারে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব এই দামের ওঠানামার অন্যতম কারণ।

আরও পড়ুন: আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান নতুন করে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে, তবুও বিনিয়োগকারীরা এখনও ঝুঁকি নিতে চাইছেন না। এর পাশাপাশি শক্তিশালী হয়েছে মার্কিন ডলার সূচক, যা প্রায় ১০০.৫০ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। ডলারের এই শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ভারতের বিভিন্ন শহরেও আজ সোনার দামে সামান্য পার্থক্য লক্ষ্য করা গেছে। দিল্লি, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুর মতো শহরগুলিতে ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে প্রায় ১৩ হাজার ১৩৫ টাকা থেকে ১৩ হাজার ১৫০ টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে, চেন্নাই ও দিল্লিতে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে যথাক্রমে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৪৬০ টাকা এবং ১ লক্ষ ৪৩ হাজার ৩৪৪ টাকা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী কয়েকদিন সোনা ও রুপোর দামে ওঠানামা চলতেই পারে। তবে আপাতত দামে এই সংশোধনের ফলে সাধারণ ক্রেতা, গয়না ব্যবসায়ী এবং খুচরো বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ড জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড