আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

নিজস্ব প্রতিনিধি: ভারত-চিন গালওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সুপারস্টার সলমান খানের আসন্ন ছবি ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আচমকাই ছবির নাম বদলে দিলেন নির্মাতারা। রাখা হল ‘মাতৃভূমি’। ছবিতে কেরিয়ারে প্রথম সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সলমান খান। আগামী এপ্রিলে ছবিটির মুক্তির কথা। তবে ছবিটির ট্রেলার প্রকাশিত হতেই ভারত-চিনের কুটনৈতিক সম্পর্ক বিতর্কের মুখে পড়েছিল। চিনও ছবির নাম নিয়ে আপত্তি প্রকাশ করেছিল। ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’-এর নাম পরিবর্তন হয়ে ‘মাতৃভূমি: ওয়ার রেস্ট ইন পিস’ রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সলমান খান আনুষ্ঠানিকভাবে ছবির নতুন পোস্টার-সহ নতুন শিরোনাম প্রকাশ করেছেন। ঘোষণায় ছবিটির থিমের সঙ্গে সম্পর্কিত একটি বার্তাও ছিল। যেখানে লেখা ছিল, ‘যুদ্ধ শান্তিতে বিশ্রাম নিতে পারে।’ পোস্টারে সলমান খানকে একটি রক্তমাখা কাঠের আড়াল থেকে উঁকি দিতে দেখা গিয়েছে। যেটি কাঁটাযুক্ত শিকল দিয়ে মোড়ানো।

ছবিটি ১৫ জুন, ২০২০ তারিখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর গালওয়ান উপত্যকায় ভারতীয় সৈন্যদের সঙ্গে চিনা সৈন্যদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত। এই সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। ছবিতে সলমান খান বিহার রেজি মেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন। তিনিই সীমান্তে সংঘর্ষের সময় ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। সলমান খান ছাড়াও, ছবিতে চিত্রাঙ্গদা সিংহ প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা অভিলাষ চৌধুরী এবং অঙ্কুর ভাটিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। এর আগে প্রকাশিত ছবির প্রথম পোস্টারে, সলমান খানকে গোঁফ এবং রুদ্রমূর্তি লুক, রক্তাক্ত মুখ এবং দৃঢ় অভিব্যক্তিতে দেখা গিয়েছিল।

তবে ছবিটি মুক্তির আগেই, চিনের কিছু মহল থেকে এই প্রকল্পটি সমালোচনার মুখে পড়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছিলেন যে, সিনেমায় গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যমও ছবিটির তীব্র সমালোচনা করেছে। জানিয়েছিল, এটি ভারতীয় জাতীয়তাবাদকে প্রচার করছে এবং ২০২০ সালের সংঘর্ষের তথ্য বিকৃত করে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত ও চিনের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। ঘটনার পর, ভারত চিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছিল, যার মধ্যে ২০০ টিরও বেশি চিনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছিল, এছাড়া টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মকেও ভারতে নিষিদ্ধ করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ