একুশে বইমেলা খোলা রাখার সময় বাড়ল এক ঘন্টা

চলতি বছর  সাড়ে সাত লাখ বর্গফুট জায়গাজুড়ে বসছে মেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনা সংক্রমণের কারণে এক মাসের পরিবর্তে চলতি বছর ১৫ দিন বসছে অমর একুশে বইমেলা। ফলে কিছুটা হলেও আপশোষ ছিল প্রকাশক থেকে শুরু করে লেখক-পাঠকদের। শেষ পর্যন্ত সেই ক্ষোভ প্রশমনে প্রতিদিন বইমেলার সময়সীমা এক ঘন্টা বাড়ানো হয়েছে। দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটোয় শুরু হবে মেলা। চলবে রাত নয়টা পর্যন্ত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তবে বইমেলার দিন বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

প্রতি বছর ভাষা শহিদদের স্মরণে পয়লা ফেব্রুয়ারি একুশে বইমেলা শুরু হয়ে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলত। কিন্তু করোনার কারণে গত দু’বছর ধরে সেই নিয়মে ছেদ পড়েছে। চলতি বছরের একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ওই দিন বেলা তিনটের সময়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। এদিন বাংলা আকাদেমিতে  বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় বৈঠক বসে।

ওই বৈঠক শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের জানান, ‘ছুটির দিন হওয়ায় প্রতি শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে শুরু হবে বইমেলা। আর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর দুটোয় বইমেলা শুরু হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আমরা মেলার সময় বৃদ্ধি করব।’ চলতি বছর  সাড়ে সাত লাখ বর্গফুট জায়গাজুড়ে বসছে মেলা। শিশুদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা থাকবে। এবারের বইমেলার স্লোগান হলো-‘কোভিডমুক্ত বাংলাদেশ চাই’।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ