তৃণমূলের প্রার্থী তালিকায় ৪৭ সংখ্যালঘু মুখ, আমডাঙ্গায় পীরজাদা কাশেম সিদ্দিকি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে উঠে এসেছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। হুগলির ফুরফুরা শরীফ কেন্দ্রিক সুফি ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত এই ইসলামি ধর্মীয় বক্তা ও সমাজকর্মী এবার উত্তর ২৪ পরগনার আমডাঙা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

২০২৫ সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর প্রার্থীপদ ঘোষণার পর রাজনৈতিক মহলে বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম এবং বিজেপি। এরপর থেকেই নজর ছিল তৃণমূল কাদের প্রার্থী করে চমক দেয়। নির্ধারিত সময়ের কিছুটা পরে কলকাতার কালীঘাট থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘অনেক ভোটে জয়ী হব’, প্রতিপক্ষ হিসেবে শুভেন্দুকে পাত্তাই দিচ্ছেন না মমতা

মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম-এই তিন জেলাতেও তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক মুখকে প্রার্থী করেছে। তাঁদের মধ্যে রয়েছেন আমিরুল ইসলাম, নূর আলম, জাকির হোসেন, ডঃ আবদুল আজিজ, রেয়াত হোসেন সরকার, হুমায়ুন কবীর, নিয়ামত শেখ, শাহিনা মুমতাজ, রবিউল আলম চৌধুরী, পারমিতা রজ্জাক, মুস্তাফিজুর রহমান, আখরুকজ্জমমান, রুকবানুর রহমান, মোসারফ হোসেন, ফয়জুল হক প্রমুখ। এই প্রার্থী তালিকা থেকে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আরও মজবুত করতে কৌশলগতভাবে প্রার্থী নির্বাচন করেছে। এখন দেখার, এই কৌশল ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই