‘অনেক ভোটে জয়ী হব’, প্রতিপক্ষ হিসেবে শুভেন্দুকে পাত্তাই দিচ্ছেন না মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: যা অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন, শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হলো। কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন এবং ভবানীপুরে মমতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অন্যদিকে, একদিন আগেই বিজেপি ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। ফলে ২৪ ঘণ্টার মধ্যেই ভবানীপুরে সরাসরি লড়াইয়ে নামলেন মমতা ও শুভেন্দু। প্রার্থী তালিকা ঘোষণার সময়ই মমতা আত্মবিশ্বাসী সুরে বলেন, “২০২৬-এর নির্বাচনে আমরা ২২৬টির বেশি আসন জিতব,” এবং ভবানীপুরে বড় ব্যবধানে জয়ের আশাও প্রকাশ করেন।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতাকে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত করেন দেন শুভেন্দু। তিনি ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ টি ভোট পেয়েছিলেন। সেই সময় রাজ্যের রাজনীতিতে বড় চমক সৃষ্টি করেছিল। পরে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে তিনি পুনরায় বিধানসভায় ফেরেন এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: তৃণমূলে টিকিট পেলেন না প্রতীক উর রহমান ! বড় পরিকল্পনা তরুণ নেতাকে নিয়ে

উল্লেখযোগ্যভাবে, ভবানীপুর কেন্দ্রটি কলকাতা পুরসভার ৬৩,৭৭,৭৪,৭১,৭০,৭৩ এবং ৮৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আগেই এখানে তৃণমূলের প্রাধান্য থাকলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল। ফলে এবারের নির্বাচনে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বনাম শুভেন্দু লড়াই আবারও রাজ্যের অন্যতম হাইভোল্টেজ মোকাবিলা হতে চলেছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই