এবার তীর্থ করাবে IRCTC, আজই জেনে নিন সময়সূচি ও খরচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীর্থ করতে ইচ্ছুক, অথচ জানেন না কীভাবে করবেন। কিংবা কোথা থেকে বুকিং করবেন ও কোন তীর্থে কত টাকা খরচ হবে সেই বিষয়ে কোনও তথ্য জানা নেই? আপনার হাজার হাজার তীর্থভক্তের সমস্যার সমাধানে এবার মাঠে নেমেছে IRCTC। এবার এই সংস্থাই নিয়েছে আপনার তীর্থ যাত্রার সমস্ত দায়িত্ব। ‘দেখো আপনা দেশ যোজনা’র আওতায় গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন ধর্মীয় ও পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছে আইআরসিটিসি। এই সূত্রে মার্চ মাসেই অযোধ্যা, বারাণসী, জসিডিহ, গয়া, গঙ্গাসাগর, জগন্নাথপুরি, কোনার্ক বিষ্ণুপদ মন্দির, গয়ার জন্য বিশেষ ভারত দর্শন ট্রেন চালাচ্ছে আইআরসিটিসি। এই তীর্থ যাত্রায় একদিকে যেমন রামচন্দ্রের জন্মস্থান দ্রস্ন করতে পারবেন ভক্তরা, অন্যদিকে তেমনই মিলবে কাশী বিশ্বনাথের দর্শন। এমনকি দেওঘরের বৈদ্যনাথ মন্দির থেকে বাংলার গঙ্গাসাগর, ‘দেখো আপনা দেশ যোজনা’র আওতায় পড়ছে সবকিছুই। এককথায় বলতে গেলে দেশের প্রায় সমস্ত ধর্মস্থানগুলিকে এক সূত্রে বাঁধতেই নতুন এই উদ্যোগ নিচ্ছে IRCTC। 

জানা যাচ্ছে আগামী মার্চ মাস থেকেই এই পরিষেবা চালু করছে IRCTC। রাম জন্মভূমি, হনুমানগড়ি, সরযূ আরতি, কাশী বিশ্বনাথ মন্দির (বারাণসী), বৈদ্যনাথ মন্দির (জসিডিহ), গঙ্গাসাগর, কালী মন্দির (কলকাতা), জগন্নাথ মন্দির ও কোনারক মন্দির, গয়ার বিষ্ণুপদ মন্দির ইত্যাদির মতো সমস্ত ধর্মীয় স্থানগুলিকে এই পরিষেবার আওতায় আনা হয়েছে। অর্থাৎ একবারেই ভক্তরা এই সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করতে পারবেন। আগামী ৭ মার্চ থেকে এই যাত্রা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ। এই সমস্ত তীর্থগুলি এক সঙ্গে ঘুরতে জনপ্রতি খরচ হবে ৯৪৫০ টাকা। এই ট্রেনের যাত্রা শুরু হবে আগ্রা থেকে। এছাড়াও গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ, ওরাই, কানপুর, লখনউ, বারাবাঁকি, অযোধ্যা, জৌনপুর এবং বারাণসী থেকে এই ট্রেনে চাপতে পারবেন যাত্রীরা। 

তীর্থযাত্রার পাশাপাশি এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন এবং রাতের নিরামিষ খাবার, স্থানীয় ভ্রমণের জন্য বাস পরিষেবা এবং ধর্মশালায় রাত্রিযাপনের মতো সুবিধা। এর পাশাপাশি ভারত দর্শন যাত্রার সময় যাত্রীদের স্বাস্থ্যবিধির বিশেষ খেয়াল রাখা হয় এবং কোভিড সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি অনুসরণ করে এই যাত্রা করা হচ্ছে।

আগ্রহী ব্যক্তি কার্য়ুরতন ভবন, গোমতী নগর, লখনউতে আইআরসিটিসি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আইআরসিটিসি ওয়েবসাইট www.irctctourism.com লগ ইন করে অনলাইন বুকিং করতে পারেন। আরও তথ্য এবং বুকিংয়ের জন্য, আপনি নীচে দেওয়া মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

আগ্রা-8595924302/8595924299
লাখানু-8287930915/8287930908/8287930909/82879309022/8287930916 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল