চাষের খেতে অবতরণের সময় ভেঙে ভেঙ্গে পড়ল মৃতদেহ বহনকারী হেলিকপ্টার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালের খোটাং জেলায় অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে খোটাং জেলায় আসার সময় একটি হেলিকপ্টার মাঠে নামার চেষ্টা করছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে সেটি ভেঙে পড়ে।

এএনআই সূত্রে খবর, হেলিকপ্টারটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। কাঠমান্ডু থেকে উড়ে এসে খোটাংয়ে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে একটি মৃতদেহও বহন করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ল্যান্ডিংয়ের সময় আচমকাই ভারসাম্য হারিয়ে সেটি মাঠের উপর ভেঙে পড়ে।এই দুর্ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে একটি অতিরিক্ত হেলিকপ্টারও পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে পাইলট এবং বাকি যাত্রীরা গুরুতরভাবে আহত হননি।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অবতরণের সময় হেলিকপ্টারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রবল বাতাস অথবা অবতরণের সময় ধুলো জমে যাওয়ার কারণে পাইলটের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছিল। এর ফলেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। হেলিকপ্টারটিতে সবিন থাপা নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। এই ঘটনার পর নেপালের বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি