বরঞায় প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বরঞা:প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রকাশ হয়েছে মুর্শিদাবাদের ৬৭ বড়ঞার বিজেপি প্রার্থীর নাম ।নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা রয়েছে জেলে। এমন অবস্থায় তৃনমূলের প্রার্থী হয়েছেন বড়ঞার(Barua) দু বারের প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক। আর বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। দীর্ঘদিন সংগঠন করলেও প্রার্থী হিসেবে তাকে পছন্দ নন,তিনি হেরে যাবেন ।

এই দাবি তুলে বড়ঞার পচ্ছিপাড়া হাটবাগানে(Hatbagan) ওই এলাকার বিজেপি কর্মীরা একত্রিত হয়ে ডাকবাংলা পানুটিয়া সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় শুক্রবার দুপুরে। তাদের দাবি প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলন শুরু করবে ওই এলাকার গেরুয়া শিবিরের কর্মীরা। অন্যদিকে, শুক্রবার বিকেলের পর সল্টলেকে বিজেপির দফতরের বাইরে কলকাতার এন্টালি ও বেলেঘাটা এলাকা থেকে বিজেপি কর্মীরা এসে দফায় দফায় প্রার্থী পছন্দ না হয় বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কারীদের সাথে কথা বলতে সল্টলেকে বিজেপি দফতরের বাইরে যান শমীক ভট্টাচার্য। তার সঙ্গে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, লকেট চট্টোপাধ্যায় আঙুল উঁচিয়ে বিক্ষোভকারীদের শাসানি দেন। বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে ব্যাপারে দলের উচ্চ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। সল্টলেকে শুক্রবার বিকেলে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের পাশাপাশি এন্টালি কেন্দ্রের গেরুয়া শিবিরের কর্মীরাও জড়ো হয়ে বিক্ষোভ দেখান।এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের বিক্ষোভ ।এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল পছন্দ নয় স্থানীয় বিজেপি কর্মীদের।শুধু বেলেঘাটা নয়,এবার এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি নিয়ে বিক্ষোভ । সল্টলেকে বিজেপি পার্টি অফিসের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান কর্মীরা।এছাড়াও কুলপি, গোসাবা, এন্টালি সহ একাধিক কেন্দ্র থেকে কর্মীরা বিজেপি পার্টি অফিসে এসে জমায়েত হন।

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর