চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ বছর বয়সেই শাহিদ আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন রুয়ান্ডার ব্যাটার

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুললেন রুয়ান্ডার তরুণী ব্যাটার ফ্যানি উতাগাশিমানিন্দে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি ভেঙে দিলেন প্রায় তিন দশক ধরে অটুট থাকা এক ঐতিহাসিক রেকর্ড, যা এতদিন ছিল শাহিদ খান আফ্রিদি-র দখলে।

নাইজেরিয়ায় আয়োজিত একটি আমন্ত্রণমূলক মহিলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিরুদ্ধে ইনিংস শুরু করতে নেমে ৬৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন উতাগাশিমানিন্দে। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি। সবচেয়ে অবাক করার বিষয়, এটিই ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ, আর তাতেই তিনি গড়লেন একাধিক বিশ্বরেকর্ড।

আরও পড়ুন:

১৫ বছর বয়সে এই সেঞ্চুরি করে তিনি নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের তকমা নিজের নামে লিখিয়ে নিলেন। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি, যা এতদিন পর্যন্ত রেকর্ড হিসেবে টিকে ছিল। শুধু তাই নয়, নারী ক্রিকেটেও তিনি ভেঙে দিলেন আগের রেকর্ড। এর আগে সর্বকনিষ্ঠ মহিলা সেঞ্চুরিয়ান ছিলেন অ্যামি হান্টার, যিনি ২০২১ সালে ১৬ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল প্রোসোকোভিয়া আলাকো-র দখলে।

এছাড়াও, অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার হিসেবেও ইতিহাসে নাম লেখালেন উতাগাশিমানিন্দে। এর আগে এই তালিকায় সেরা ইনিংস ছিল কারেন রোল্টন-এর ৯৬ রানের অপরাজিত ইনিংস। তার এই বিস্ফোরক ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ২১০ রান তোলে রুয়ান্ডা। জবাবে ঘানার ইনিংস থেমে যায় মাত্র ৮৮ রানে। সব মিলিয়ে, এক অভিষেক ম্যাচেই বিশ্ব ক্রিকেটে নিজের আগমনের বার্তা জোরালোভাবে জানিয়ে দিলেন এই কিশোরী তারকা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ