বিতর্ককে পিছনে ফেলে নতুন শুরুর পথে জীতু কমল, কি পদক্ষেপ নিলেন অভিনেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা জীতু কমলকে ঘিরে কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। কিছুদিন আগেই তাঁর সহ অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন। এমনকি মেগা সিরিয়ালও ছেড়ে দেন অভিনেত্রী। তারপরেই জিতুর সঙ্গে প্রযোজক-পরিচালকের তরজাও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। তবে সেই সব ভুলে এবার নতুন পথে পা দিতে চলেছেন অভিনেতা জীতু। সূত্রের খবর, অভিনেতা এ বার নিজের প্রযোজনা সংস্থা খোলার পরিকল্পনা করেছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, যিশু সেনগুপ্ত-সহ একাধিক অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সেই তালিকাতে এবার নাম লেখাতে চলেছেন জীতু। ঘনিষ্ঠ মহিল সূত্রে জানা গিয়েছে, অভিনেতা তাঁর প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন ‘বাসুকি ফিল্মস্’। তাঁর এই নতুন যাত্রা শুরুর কথা অভিনেতা খুব শীঘ্রই ঘোষণা করবেন। সকলেই জানেন অভিনেতার ঠাকুর ভক্তির কথা। তাই সেই কারণেই তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম রেখেছেন ঈশ্বরের সঙ্গে মিলিয়েই। 

আরও পড়ুন: ৬ জনের পুরুষের সঙ্গে ছিল সম্পর্ক, ৬২ বছরে বিয়ে করতে চান এই অভিনেত্রী

এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে  জীতুকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী শিরিন পাল। তাঁদের জুটির নাম আর্য এবং অপর্ণা। তাঁদের জুটিকে দর্শকরা দারুন পছন্দ করছেন। এই কাজ সামলে নতুন প্রযোজনা সংস্থা খুললে চাপ যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।  সেই সঙ্গেই দর্শকরাও মুখিয়ে রয়েছেন অভিনেতা কবে এই সুখবর ভাগ করে নেন সেই দিকে। 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা