নকভির মুখোশ টেনে খুলে দিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কয়েকদিন আগেই মহসিন নকভি ও পাক ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনায় সরব  হয়েছিলেন ভারতকে ২০১১ সালে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। তিনি পাকিস্তান ক্রিকেট দলের  প্রাক্তন   হেড কোচও ছিলেন। এবার  গ্যারি কার্স্টেন অবশেষে তার আকস্মিক পদত্যাগের পেছনের আসল কারণ প্রকাশ করেছেন। সেই সঙ্গেই সকলের সামনে টেনে খুলে দিয়েছেন নকভি ও পাক ক্রিকেট বোর্ডের মুখোশ।  

হেড কোচ হিসেবে ২০২৪ সালে পাক টিমে যোগ দেওয়ার মাত্র কয়েক মাস পরেই গ্যারি কার্স্টেন দলটি ছেড়ে দেন। সে সময় তার আকস্মিক পদত্যাগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এখন তিনি   বিষয়টি স্পষ্ট করেছেন।  এমএস ধোনির অধিনায়কত্বে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জেতার সময় গ্যারি কার্স্টেনই প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তবে, পাকিস্তানকে জয় এনে দিয়ে ব্যর্থ হন। তিনি আরও বলেন   করেছেন যে, দলের মধ্যে “অতিরিক্ত হস্তক্ষেপ”-ই ছিল তার অকাল বিদায়ের প্রধান কারণ। তিনি বলেছেন, “চারিদিক থেকে হস্তক্ষেপ, কাজ করা কঠিন।” এক সাক্ষাৎকারে কার্স্টেন বলেন, তিনি তার ক্যারিয়ারে এত বেশি হস্তক্ষেপের সম্মুখীন আগে কখনো হননি। তার মতে, বাইরের ক্রমাগত চাপ এবং  কোলাহল  খেলোয়াড়দের সঙ্গে কার্যকরভাবে কাজ করা কঠিন করে তুলেছিল।  

আরও পড়ুন: এশিয়া কাপের ফরম্যাটে আসছে ‘ইউরো নেশন্স কাপ’

তিনি বলেন, খারাপ পারফরম্যান্সের পর তাৎক্ষণিক কঠোর সিদ্ধান্ত নেওয়ার একটি পরিবেশ ছিল, যা দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছিল। পাকিস্তান টিমে যে রাজনীতি ছেয়ে আছে, তা কোনো গোপন বিষয় নয়। আর মহসিন নকভি পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি কেবল আরও খারাপ হয়েছে। গত কয়েক মাস ধরে পাকিস্তান বিতর্কে জর্জরিত। কার্স্টেন আরও বলেন যে, যখন কোনো দল ভালো খেলে না, তখন কোচই সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু হন। তিনি প্রশ্ন তোলেন, যদি কোচরা সবসময় শাস্তি বা বরখাস্তের ঝুঁকিতে থাকেন, তাহলে তাদের রাখার অর্থ কী? তার মতে, এই পদ্ধতি দলের উন্নয়নের ক্ষেত্রে হিতে বিপরীত। তবে, নানা প্রতিকূলতা সত্ত্বেও কার্স্টেন স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে তাঁর ভালো লেগেছে। তিনি বলেন, ক্রিকেট এমন একটি ভাষা যা প্রত্যেক খেলোয়াড়ই বোঝে। 

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা