কাতারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু

যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি এই বিপর্যয় হয়েছে বলে রবিবার (২২ মার্চ) জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই কাতারের সমুদ্রসীমায় ভেঙে পড়ল সেনার একটি হেলিকপ্টার। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি এই বিপর্যয় হয়েছে বলে রবিবার (২২ মার্চ) জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক। আরও জানিয়েছে, এই হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন এবং একজনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছেনা। মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইজরায়েল-আমেরি কার চলমান যুদ্ধের মধ্যেই এই ঘটনাটি ঘটল। তবে কাতার প্রতিরক্ষা মন্ত্রক হেলিকপ্টার দুর্ঘটনার জন্য ‘যান্ত্রিক ত্রুটি’-কে দায়ী করেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রক এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ‘মাঝ আকাশে একটি কাতারি সামরিক হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে এটি কাতারের আঞ্চলিক জল সীমায় ভেঙে পড়েছে। যাতে ৬ জন ক্রু সদস্য মারা গিয়েছেন। এবং একজনের খোঁজ চলছে।’ গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানের উপর আমেরিকা-ইজরায়েল যৌথভাবে হামলা চালালে যুদ্ধ শুরু হয়। যে হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ ১২০০ জন। এরপরেই ইরান প্রতিশোধ তুলতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকা-ইজরায়ে লের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। এবং আমেরিকার ঘনিষ্ঠ কাতার, দোহা, সংযুক্ত আরব আমিরাতের দেশগুলিতেও হামলা চালাচ্ছে ইরান। বর্তমানে পরিস্থিতি ভয়ানক রূপ নিয়েছে। কোনও দেশই যুদ্ধ থামানোর পক্ষে নয়। বরং আমেরিকা আরও শক্তি বৃদ্ধি করে চলেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার বেশ কয়েকটি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু এই যুদ্ধের সঙ্গে এই হেলিকপ্টারটির কোনও যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি। নিহতদের পরিচয় গোপন রেখেছে কাতার সরকার। তাঁরা বেসামরিক নাকি সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তাও জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, এই ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এখনও অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি বিশেষায়িত দলকে মোতায়েন করা হয়েছে। উপকূল ও সীমান্ত নিরাপত্তা অধিদপ্তরের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এই অনুসন্ধান কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। সামুদ্রিক ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত এই ইউনিটটিকেও মোতায়েন করা হয়েছে।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!