সামশেরগঞ্জ ও রেজিনগর এলাকা থেকে পরপর তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ ও রেজিনগর:ভোটের আগেই চাঞ্চল্য। সামশেরগঞ্জ ও রেজিনগর এলাকা থেকে পরপর তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার লস্করপুর আমবাগান সংলগ্ন এলাকায়।মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ-এ (Samsherganj)ভোটের প্রাক্কালে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। দোগাছি নোয়াপাড়া পঞ্চায়েতের অন্তর্গত লস্করপুর গ্রামের আমবাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একটি বালতি ভর্তি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ২০টি’ র বেশি সক্রিয় বোমা ওই বালতির ভিতরে মজুত অবস্থায় ছিল, যা ঘিরে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।

পুলিশ পৌঁছানোর পরই এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। একইসঙ্গে খবর পাঠানো হয় বোম নিষ্ক্রিয়করণ দলকে।পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, এগুলি অত্যন্ত শক্তিশালী দেশীয় বোমা। যা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। অন্যদিকে, ভোট ঘোষণার পর ফের দু ব্যাগ বোম(Bomb) উদ্ধার রেজিনগরে(Rejinagar) ছেতিয়ানি ঘোষ পাড়ায়।রবিবার রাতে কে বা কারা রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে রাতের অন্ধকারে বোমা রেখে যায়।

সোমবার সকাল হতেই স্থানীয়দের চোখে পরতেই রেজিনগর থানাকে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে, এবং বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমষ্কয়াডকে খবর দেওয়া হয়েছে , বোম গুলি ঘিরে এখন সিভিক পাহাড়ায় রয়েছে। এই বোমা রাখাকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কে ভুগছে। এই ছেতিয়ানি ঘোষপাড়াতে বেশ কিছুদিন আগে একের পর এক বোমা উদ্ধার হয়। এমনকি একজন বোমা বানাতে গিয়ে মারাও গেছেন।তার পর মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ির ব্যাবস্থা করা হয়। পুলিশ ফাঁড়ি(Police Fari) থাকা সত্ত্বেও এইভাবে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫