দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গল্প নয়, সত্যি, এক চার্জে ৫০ বছর চলবে ব্যাটারি

নিজস্ব প্রতিনিধি:  বিজ্ঞান প্রতিদিনই আমাদের কিছু না কিছু চমক দিচ্ছে। ভাবুন একবার  একটা ব্যাটারি, যেটা একবার চার্জ করলেই টানা ৫০ বছর চলতে পারে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা আর পুরোপুরি কল্পনা নয়।  বর্তমান পৃথিবীতে আমরা প্রতিনিয়ত ব্যাটারির ওপর নির্ভরশীল। বিদ্যুতের খরচ কম করতে মোবাইল, ল্যাপটপ, গাড়ি, এমনকি চিকিৎসা যন্ত্রেও ব্যাটারির ব্যবহার হয়। কিন্তু বারবার চার্জ দেওয়া বা ব্যাটারি বদলানোর ঝামেলা আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। ঠিক এখানেই বিজ্ঞান নতুন দিগন্ত খুলে দিচ্ছে।  গবেষকরা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যেখানে অত্যন্ত দীর্ঘস্থায়ী শক্তির উৎস তৈরি করা সম্ভব। কিছু ক্ষেত্রে পারমাণবিক শক্তি (nuclear battery), আবার কোথাও ন্যানোটেকনোলজি ব্যবহার করে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ব্যাটারি তৈরি করা হচ্ছে, যা কয়েক দশক পর্যন্ত টিকে থাকতে পারে।

যদি সত্যিই ৫০ বছর চলার মতো ব্যাটারি সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, তাহলে আমাদের জীবনযাত্রা পুরো বদলে যেতে পারে। ইলেকট্রিক গাড়ি আর কখনো চার্জ দিতে হবে না, মোবাইল ফোন বছরের পর বছর চলবে, দূরবর্তী এলাকায় বিদ্যুতের সমস্যা অনেকটাই মিটে যাবে। এবার  চিনা কোম্পানি ‘বেটাভোল্ট’ সম্প্রতি দেখিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি এমন নাও থাকতে পারে, অর্থাৎ ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ‘বেটাভোল্ট’ ২০২৪ সালের জানুয়ারিতে ঘোষণা করেছিল, তারা এমন এক পারমাণবিক ব্যাটারি তৈরি করছে, যা পুনরায় চার্জ ছাড়াই টানা ৫০ বছর  কজ করতে পারবে।  কয়েন বা মুদ্রার আকারের এ ব্যাটারিটির নাম ‘বিভি১০০’, যা শক্তি উৎস হিসেবে ‘নিকেল ৬৩’ ব্যবহার করে ৩ ভোল্টে ১০০ মাইক্রোওয়াট বিদ্যুৎ তৈরি করে।এখানেই শেষ নয় চিনা ওই কোম্পানিটি ২০২৫ সালে ১ ওয়াট সক্ষমতার এক শক্তিশালী সংস্করণ আনার পরিকল্পনার কথাও ঘোষণা করেছিল।  তবে সেটাই শেষ পর্যন্ত চিনের বাজারে এসেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর ২০২৫ সালে ওই সংস্থা সাধারণ মানুষের জন্য গণহারে এর উৎপাদন শুরু করেছে। 

কীভাবে কাজ করে পারমাণবিক ব্যাটারি ?

পারমাণবিক ব্যাটারি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় হওয়া থেকে শক্তি গ্রহণ করে, যা কয়েক দশক ধরে চলতে পারে এবং সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে।   আরটিজি এ কাজটি করত ‘সিবেক ইফেক্ট’-এর মাধ্যমে। এ পদ্ধতিতে উপযোগী এক পরিবাহীর মধ্যে তাপমাত্রার পার্থক্যের (যা তেজস্ক্রিয় ক্ষয়ের তাপ থেকে তৈরি হয়) সাহায্যে ভোল্টেজ বা বিদ্যুৎ তৈরি হয়। বেটাভোল্টের ‘বিভি১০০’ও একই ধরনের মৌলিক নীতিতে কাজ করে। তবে তা তাপের বদলে ‘বিটা বিকিরণ’ ব্যবহার করে। ‘বিভি১০০’-এর ভেতরে থাকা তেজস্ক্রিয় ‘নিকেল-৬৩’ কোর থেকে নির্গত বিভিন্ন বিটা কণা হীরা দিয়ে তৈরি সেমিকন্ডাক্টর শুষে নেয়। সেই তেজস্ক্রিয় ক্ষয় থেকে তৈরি ইলেকট্রনগুলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হয়।   তৈরি হয় একটি অতি ক্ষুদ্র ব্যাটারি, যা কোনো প্রাণীর ক্ষতি না করেই টানা ৫০ বছর চলতে পারে।

তবে বেটাভোল্ট-এর নতুর ব্যাটারিটি বিজ্ঞানীদের তৈরি করা প্রথম তেজস্ক্রিয়  ব্যাটারি নয়। ২০২৪ সালের শেষদিকে ‘ইউনিভার্সিটি অফ ব্রিস্টল’-এর গবেষকরা প্রথমবারের মতো ‘কার্বন-১৪ ডায়মন্ড ব্যাটারি’ তৈরি করেছিলেন। সেটার  আনুমানিক আয়ুষ্কাল হাজার বছর। যদিও সেটাও প্রথম নয় কারণ ১৯৫৪ সালের দিকেই পারমাণবিক ব্যাটারি তৈরি করেছিল ‘আরসিএ’।  আরেকটি ‘রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর’ বা আরটিজি, যা রেডিওআইসোটোপ পাওয়ার সিস্টেম নামেও পরিচিত বা পারমাণবিক ব্যাটারি ১৯৬১ সালে মার্কিন নৌবাহিনীর ‘ট্রানজিট ৪এ’ ও ‘৪বি’ স্যাটেলাইটে শক্তি জুগিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ