প্রতিশ্রুতি পূরণে জোর দিতে বিধানসভা ভিত্তিক ইস্তাহারের প্রস্তুতি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আসলেই প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। রাজ্যের উন্নয়নের জন্য গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে থাকে তারা। কিন্তু ভোট মিটলেই অনেকের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ আম জনতার। এবার তৃণমূলের পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা রক্ষা করবেন। রক্ষা করতে না পারলে পরেরবার ভোট চাইতে আসবেন না। এমন দাবি এবার রাখতে চলেছেন তৃণমূলের সব প্রার্থীরা।

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করে ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তাদের বলতে শোনা গিয়েছে ১৫ বছরের রিপোর্ট কার্ড নিয়েই মানুষের কাছে যাবেন। এবার সেটাই সর্বাত্মকভাবে তুলে ধরতে চাইছে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তাহারে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নারী উন্নয়ন, কৃষি, পুরসভার সৌন্দর্যায়নসহ একাধিক প্রতিশ্রুতি।

এবার দলীয় সূত্রে খবর, বিধানসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশের শুরু হয়েছে। আলাদা আলাদা বিধানসভায় কী কী উন্নয়ন হয়েছে, বিস্তারিতভাবে তুলে ধরবে তৃণমূল। আগামীদিনে সেই বিধানসভায় আর কী কী উন্নয়নমূলক করা হবে, সেই প্রতিশ্রুতি দেবেন তৃণমূল প্রার্থীরা। এলাকায় কী কী সার্বিক উন্নয়ন করা হবে সেই প্রতিশ্রুতি দেবেন প্রার্থীরা। প্রতিশ্রুতি পূরণের ব্যর্থ হলে পরেরবার ভোটারদের কাছে ভোট চাইতে যাবেন না। তৃণমূল প্রার্থীদের এই অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ধরনের অঙ্গীকার করে নজির গড়তে চলেছে তৃণমূল প্রার্থীরা। কিন্তু প্রথমবারের মতো বিধানসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশ প্রথমবার হতে চলেছে। 

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা