বিমান দুর্ঘটনায় ৩৩০ ফুট দূরে ছিটকে পড়েও অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন এয়ার কানাডার ক্রু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া এয়ারপোর্টে। বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মেরেছিল এয়ার ক্যানাডার একটি প্লেন। তাতেই মৃত্যু হয় বিমানে থাকা দুই পাইলটের। আহত হন আরও অনেকে। এই দুর্ঘটনা থেকে অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন এয়ার কানাডার এক ক্রু। বিমানে নিজের আসনে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় ৩৩০ ফুট দূরে ছিটকে গেলেও ঈশ্বর তাঁকে জীবনদান করেছেন।

জানা গিয়েছে বিমানে থাকা ক্রু   সোলাঞ্জ ট্রেম্বলে যাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনায় তাঁর পায়ে একাধিক হাড় ভেঙেছে এবং তাঁর অস্ত্রোপচার করা হবে। কানাডার সংবাদমাধ্যমের সঙ্গে  কথা বলার সময় তাঁর মেয়ে সারা লেপিন বলেন, তাঁর মায়ের বেঁচে যাওয়াটা ‘কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়’।  

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই রেলের চাকরি! ১১ হাজারেরও বেশি শূন্যপদ, জানুন খুঁটিনাটি

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে।  যখন মন্ট্রিয়ল থেকে আগত এয়ার কানাডা এক্সপ্রেসের একটি CRJ-900 বিমান রানওয়েতে একটি দমকল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলট অ্যান্টোইন ফরেস্ট এবং ম্যাকেনজি গান্থার প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন আহত হন। প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে,  একটি দমকল গাড়িকে রানওয়ে অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল যাতে সেটি এমন একটি বিমানের কাছে পৌঁছাতে পারে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই মুহূর্তটি ধরা পড়েছে, যখন বিমানটি ওই গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।  এর ফলে উভয়ই রানওয়ের ওপর দিয়ে তীব্র গতিতে ছিটকে যেতে থাকে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক