মাধ্যমিক পাশেই রেলের চাকরি! ১১ হাজারেরও বেশি শূন্যপদ, জানুন খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি মানেই আজকের দিনে হাজার হাজার বেকার যুবক-যুবতীর কাছে আশার আলো। আর যদি সেই চাকরি সরকারি হয়, তবে তা যেন স্বপ্নপূরণের সামিল। বর্তমান পরিস্থিতিতে যখন কর্মসংস্থানের অভাব ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বড় সুখবর নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল।

রেল মন্ত্রকের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বিপুল নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১,১২৭টি। ফলে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সরকারি চাকরি পাচ্ছেন রিঙ্কু সিং, বসতে চলেছেন বড় পদে

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অটোমোবাইল, ইন্সট্রুমেন্টেশন বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), তারপর অ্যাপটিটিউড টেস্ট, এরপর ডকুমেন্ট যাচাই এবং শেষে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই সব ধাপ সফলভাবে পার করলেই প্রার্থীরা নিয়োগের সুযোগ পাবেন। নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক বেতন ধরা হয়েছে মাসিক ১৯,৯০০ টাকা। চাকরির পোস্টিং হতে পারে দেশের বিভিন্ন প্রান্তে, যেমন কলকাতা, মালদহ, শিলিগুড়ি সহ আরও একাধিক স্থানে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগামী ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য জানার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা