ভোটের আগে ২৩ কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং তা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, যেসব কমিটি ও পর্ষদে মুখ্যমন্ত্রী শীর্ষস্থানে ছিলেন, সেখানে তাঁর ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ২৫ মার্চের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হয়েছে কি না, তার রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।

যে সংস্থা ও পর্ষদগুলি থেকে মুখ্যমন্ত্রী(CM) পদত্যাগ করেছেন, তার মধ্যে রয়েছে স্টেট হেলথ মিশন, সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সারভিলিয়ান্স, স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড, বাংলা সংগীত মেলা আয়োজন কমিটি, পুরস্কার প্রদান কমিটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, উর্দু অ্যাকাডেমির গভর্নিং বডি, স্টেট ল্যান্ড ইউজ বোর্ড, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-সহ মোট ২৩টি সংস্থা।

প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনী আচরণবিধি মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সরকারি পদে থেকে কোনও প্রভাব খাটানোর অভিযোগ না ওঠে এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে। প্রতিটি দফতরকে এই ইস্তফা অতি দ্রুততার সঙ্গে মঞ্জুর করার নির্দেশ দেওয়া হয়েছে।সাধারণত নির্বাচন আচরন বিধি চালু হওয়ার পর সরকারি পদে থেকে প্রভাব খাটানো হয়েছে বলে বিরোধীরা যাতে কোন ধরনের অভিযোগ সরাসরি আনতে না পারে তার জন্যই মুখ্যমন্ত্রী যে বিভিন্ন পদের শীর্ষে থাকেন সেখান থেকে সরে দাঁড়ান। সেই নিয়ম ও রীতি মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা