রান্নার গ্যাস বুক করার নিয়মে ফের বদল! সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বেড়ে ৩৫ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির জ্বালায় সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। বহু জায়গায় বুকিং করেও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে। আর তার মধ্যেই গ্রাহকদের জোর ধাক্কা দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ফের নিয়মের বদল ঘটিয়েছে। যাদের ডাবল সিলিন্ডার রয়েছে অর্থা‍ৎ দুটি সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম সিলিন্ডার পাওয়ার পরে দ্বিতীয় সিলিন্ডারের বুকিংয়ের জন্য ৩৫ দিন অপেক্ষা করতে হবে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকরা।

মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরপ্রদেশের গ্যাস ডিলারদের সংস্থা ইউপি এলপিজি অ্যাসোসিয়েশন ও গাজিয়াবাদ এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ কুমার জানিয়েছেন, ‘যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ প্রথম সিলিন্ডার বুক করার পরে অন্তত ৩৫ দিন কাটলে দ্বিতীয়টি বুক করা যাবে। সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সময়সীমা ২৫ দিন। অর্থাৎ একটি বুক করার ২৫ দিনের মাথায় আবার পরেরটি বুক করতে পারবেন।’

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জোর ধাক্কা দেওয়া হয়েছে। একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। উজ্জ্বলা যোজনায় ৫ কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার ১৬ দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। উল্লেখ্য, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বেনজির জ্বালানি সঙ্কটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে মোদি সরকার। পেট্রোল-ডিজেলের ঘাটতি না থাকলেও রান্নার গ্যাস নিয়ে টানাটানি শুরু হয়েছে।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে