আমেরিকাকে পাল্টা চাপ তেহরানের, যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মিসাইল, ড্রোনের পর এবার আমেরিকা ও ইরানের মধ্যে শুরু হয়েছে শর্তের যুদ্ধ। দুই পক্ষই যুদ্ধ থামাতে একে অপরের উপর শর্ত আরোপ করছে। আমারিকাকে চাপে ফেলতে এবার পাল্টা চাল দিয়েছে তেহরান। ইজরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধ থামাতে এবার পাঁচ দফা শর্ত দিয়েছে ইরান। হিব্রু সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যের পর সোমবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে এনেছে। যুদ্ধের আবহে এখন ইরান-আমেরিকা-ইজরায়েলের সম্পর্ক অন্য দিকে মোড় নিয়েছে। 

ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর   দাবি তুলে ধরেছে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফার শর্ত বেঁধে দিল আমেরিকা

এক নজরে ইরানের ৫ শর্ত

১. ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, শুধু সাময়িক বিরতি নয় বরং পরে যাতে আর যুদ্ধ নতুন করে শুরু হবে না হয় তা নিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

২. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থা দাবি তেহরানের। ওই এলাকা কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

৩. মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

৪. যুদ্ধের কারণে ইরানের যে বিপুল পরিমাণ পরিকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

৫. তেহরান বিরোধী অপপ্রচারে যুক্ত সংবাদমাধ্যম ও কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এমনকি শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের দাবি।.

প্রসঙ্গত, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই তেহরানের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছেন,  ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে।’   এমনকি ট্রাম্প এটাও বলেছেন ইরান যুদ্ধে হেরে গিয়েছে তাই সমঝোতায় আসতে চাইছে। 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!