AI দিয়ে লেখা নিবন্ধ ‘চলবে না’, নতুন নীতিমালা প্রকাশ করল উইকিপিডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: জেনারেটিভ এআই-এর বাড়বাড়ন্তে তথ্যের নির্ভুলতা ও মান নিয়ে উদ্বেগ বাড়তেই কঠোর অবস্থান নিল উইকিপিডিয়া। ইংরেজি উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ লেখা বা পুরনো নিবন্ধ পুনর্গঠনের ক্ষেত্রে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উইকিপিডিয়ার তরফে জানানো হয়েছে, দ্রুত কনটেন্ট তৈরির জন্য এআই ব্যবহারের প্রবণতা তাদের মূল নীতিমালার সঙ্গে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। বিশেষ করে তথ্যের নির্ভুলতা, নির্ভরযোগ্য উৎস এবং নিরপেক্ষতার মতো গুরুত্বপূর্ণ মানদণ্ড এআই-নির্ভর লেখায় বারবার লঙ্ঘিত হচ্ছে। তবে পুরোপুরি নিষেধাজ্ঞা নয়-কিছু সীমিত ক্ষেত্রে এআই ব্যবহারের অনুমতি রাখা হয়েছে। সম্পাদকরা নিজেদের লেখা উন্নত বা ভাষাগত উন্নতির জন্য ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ ব্যবহার করতে পারবেন, তবে শর্ত একটাই-প্রতিটি তথ্য অবশ্যই যাচাই করতে হবে। কারণ, এআই অনেক সময় প্রাপ্ত নির্দেশনার বাইরে গিয়ে তথ্যের অর্থ বদলে দিতে পারে, যা মূল উৎসের সঙ্গে অসামঞ্জস্য তৈরি করে।

আরও পড়ুন: লাগবে না এয়ার ফ্রেশনার, বন্ধ ঘরের দুর্গন্ধ দূর করুন রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়ে

অনুবাদের ক্ষেত্রেও এআই ব্যবহার করা যেতে পারে, তবে ব্যবহারকারীকে উভয় ভাষায় দক্ষ হতে হবে এবং অনুবাদের যথার্থতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, চূড়ান্ত দায়ভার মানুষের হাতেই থাকবে। উইকিপিডিয়ার এক প্রশাসক এই সিদ্ধান্তকে একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। তাঁর মতে, এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার রুখতে এবং কনটেন্টের মান বজায় রাখতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মও এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হবে।

উল্লেখযোগ্যভাবে, উইকিপিডিয়া একটি একক সত্তা নয়। প্রতিটি ভাষাভিত্তিক সংস্করণের নিজস্ব নিয়ম ও সম্পাদকমণ্ডলী রয়েছে। যেমন, স্প্যানিশ উইকিপিডিয়া ইতিমধ্যেই এআই ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে একটি চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে, এআই দিয়ে তৈরি কনটেন্ট সবসময় সহজে শনাক্ত করা যায় না। ফলে মানব পর্যবেক্ষণ এড়িয়ে নিম্নমানের তথ্য থেকে যাওয়ার ঝুঁকিও রয়ে যাচ্ছে। তাই তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায় মানব সম্পাদনার গুরুত্ব আরও বাড়ছে

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই