ইসলামপুরে ভোট প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ, ‘নো ভোট নো ডিউটি’ স্লোগান শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোট প্রশিক্ষণ শিবিরে উত্তেজনা ছড়াল। শনিবার ইসলামপুর পলিটেকনিক কলেজে আয়োজিত এই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিতে এসে ক্ষোভে ফেটে পড়েন বহু শিক্ষক ও ভোটকর্মী। ‘নো ভোট, নো ডিউটি’ স্লোগান তুলে তাঁরা বিক্ষোভে সামিল হন এবং সরাসরি প্রশিক্ষণ বয়কটের সিদ্ধান্ত নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এখনও অনেক শিক্ষক ও কর্মীর নাম সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ তাঁদেরই ভোটের প্রশিক্ষণে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই অসামঞ্জস্য নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের বক্তব্য, নাম তালিকায় না থাকলে কীভাবে তাঁরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবেন, তা স্পষ্ট নয়। ফলে অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন অনেকেই।

আরও পড়ুন: ভোটের মরশুমে রাজ্যে উদ্ধার ৬০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার এক

প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভরত শিক্ষকরা স্পষ্ট জানান, প্রথমে সকলের নাম সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নাহলে নির্বাচন কমিশনের কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসে লিখিত আশ্বাস দিতে হবে যে বাকি নামগুলো দ্রুত তালিকাভুক্ত করা হবে। সেই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁরা প্রশিক্ষণে অংশ নেবেন না বলে জানিয়ে দেন। এই পরিস্থিতিতে কলেজ চত্বরে উত্তেজনা বাড়তে থাকে এবং প্রশিক্ষণ কার্যক্রম কার্যত ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও বিক্ষোভকারীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।

ভোট কর্মী শিক্ষক মহম্মদ নাভেদ রব্বানি বলেন, এখনও তাঁরা নিশ্চিত নন যে তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকাতেও বিষয়টি পরিষ্কার নয়। তাঁর প্রশ্ন, যদি তাঁদের ভোটাধিকারই নিশ্চিত না হয়, তাহলে কেন তাঁরা ভোটের দায়িত্ব পালন করবেন? তিনি আরও জানান, তাঁদের পরিবার বহুদিন ধরেই ভোটার তালিকায় রয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত নথিও তাঁদের কাছে আছে। তা সত্ত্বেও তাঁদের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ বাড়ছে। 

‘আমরা মাত্র ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়